পুষ্পিতা সিনহা : ইউজিসি আগেই জানিয়েছিল ৩০ ই সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া শেষ করতে হবে। পরীক্ষা বাতিল করার আবেদন চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করেছে। সূত্রের খবর, সেপ্টেম্বরে নয় পূজোর আগে হতে পারে পরীক্ষা।
সুপ্রিম কোর্টের রায় অনুসারে প্রত্যেক কলেজ, বিশ্ববিদ্যালয়কে স্নাতক ও স্নাতকোওরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতে হবে। পরীক্ষা অনলাইন কিংবা অফলাইনে হতে পারে।
যত দিন যাচ্ছে ততই সংক্রমণের হার বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে কীভাবে পরিক্ষা হবে? সুপ্রিম কোর্টের রায় অনুসারে একটি পদ্ধতির কথা ভাবছে অভিজ্ঞমহল - ওপেন বুক এক্সাম। ওপেন বুক এক্সাম মানে সোজা বাংলায় যাকে বলে বই খুলে পরীক্ষা দেওয়া। অর্থাৎ প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপ বা মেলের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে উওর লিখে ফের পাঠাতে হবে। যে সমস্ত স্থানে ইন্টারনেট পরিষেবা অপ্রতুল, সেখানে একটি নির্দিষ্ট সেন্টারে নেট সংযোগ দেওয়া হবে। এর খরচ বহন করবে কলেজ - বিশ্ববিদ্যালয় কিংবা রাজ্য সরকার।
তৃণমূল পন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সভানেত্রী কৃষ্ণকলি বসু জানিয়েছেন, ইউজিসির কাছে আবেদন জমা দেবে ওপেন বুক সিস্টেম নিয়ে। আশাকরি ইউজিসি আপত্তি জানাবে না।
No comments:
Post a Comment