পুষ্পিতা সিনহা:- যত দিন যাচ্ছে ততই সংক্রমণের হার বেড়ে চলেছে। এখনও পর্যন্ত বড় জমায়েতে রয়েছে নিষেধাজ্ঞা। এমনাবস্থায় ২৯শে আগষ্ট মহরম। মহরমের সময় অনির্দিষ্ট ভাবে অনেক জায়গায় শোভাযাত্রা বের করা হয়। এই জটিল অবস্থায় কীভাবে হবে শোভাযাত্রা? শোভাযাত্রা করতে দেওয়ার অনুমতি চেয়ে দারস্থ হয় সুপ্রিম কোর্টে শিয়া সম্প্রদায়ের ধর্মগুরু। যাতে প্রত্যেক বছরের মতো এ বারও সমান ভাবে মহরম পালন করা হয়। সুপ্রিম কোর্ট তাঁর আবেদন খারিজ করে। দেশের সুরক্ষার কথা মাথায় রেখে অনুমতি দেওয়া হবে না।
প্রধান বিচারপতির বেঞ্চে সুনানী হয়। বেঞ্চ তাঁর পর্যবেক্ষণে বলেন, এমন কোন নির্দিষ্ট জায়গা নেই যেখানে নিষেধাজ্ঞা ও সুরক্ষাবিধি কার্যকর করে শোভাযাত্রার মাধ্যমে মহরম পালন করা হয়। সারা দেশের অনির্দিষ্ট স্থানের জন্য চাওয়া হচ্ছে অনুমতি।
উওরপ্রদেশের শিয়া ধর্মগুরুর আইনজীবি মহরম প্রসঙ্গে বলার সময় বলেন, জুন মাসের পুরীর রথ যাত্রার কথা তুলে ধরে। ওই যুক্তি খারিজ করে প্রতিউওরে এস এ বোবদে বলেন, পুরির রথযাত্রা নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ ছিল। নির্দিষ্ট স্থানে হলে অনুমতি চাইলে অনুমতি দেওয়া সম্ভব। গোটা দেশের জন্য অনুমতি দিলে তৈরি হবে জটিলতা।
No comments:
Post a Comment