চলবে মেট্রো , চালু হতে পারে লোকাল ট্রেনও - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, August 31, 2020

চলবে মেট্রো , চালু হতে পারে লোকাল ট্রেনও


স্বাগতা মিস্ত্রী : দেশের অন্যতম দ্রুত পরিবাহী ব্যবস্থা হল রেল, মেট্রো। এর ওপরে দেশের অর্থনৈতিক অবস্থা ও বিশেষভাবে নির্ভরশীল। আবার জনগণের কথা ভাবতে গেলেও রেল অন্যতম প্রধান। তাই মুখ্যমন্ত্রী বিবেচনার পর জানালেন রেল ও মেট্রো চলাচলে তার আপত্তি নেই।
চতুর্থ পর্যায়ের আনলকে দেশে মেট্রো পরিষেবা চালু করার অনুমতি দেওয়া হতে পারে বলে খবর। সেক্ষেত্রে কলকাতায় মেট্রো চালুর বিষয়ে রাজ্যের কোনও আপত্তি নেই বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে করোনা ভাইরাসের বিধি মেনে ধাপে ধাপে লোকাল ট্রেনও চালু করা যেতে পারে জানান তিনি।

বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘(যাত্রীদের মধ্যে) শারীরিক দূরত্বের বিধি মেনে কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকায় মেট্রো যদি পরিষেবা শুরু করতে চায়, তাহলে আমাদের কোনও আপত্তি নেই। ধাপে ধাপে লোকাল ট্রেন পরিষেবাও চালু করা যেতে পারে। তবে একসঙ্গে এক-চতুর্থাংশ (ট্রেন চালু করা যাবে)। আমাদের কোনও সমস্যা নেই। রেল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কথা বলতে পারে।’

এর আগে গত সোমবার কেন্দ্রের আধিকারিকরা জানান, চতুর্থ পর্যায়ের আনলক থেকে মেট্রো পরিষেবা চালুর অনুমতি দিতে পারে কেন্দ্র। যা আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে। এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে মেট্রো পরিষেবা শুরু করার অনুমতি দেওয়া হতে পারে। সেক্ষেত্রে অবশ্য প্রথম থেকেই পুরোদমে মেট্রো দৌড়বে না। ধাপে ধাপে পরিষেবা শুরু হবে। 

পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা ‘হিন্দুস্তান টাইমস’-কে জানিয়েছেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে লোকাল ট্রেন পরিষেবা চালু করার বিষয়টি চিন্তাভাবনা করা হচ্ছে। মেট্রো সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকাও তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।
  দেশ ও রাজ্যের অধিকাংশ মানুষ রেল ও মেট্রোর ওপর বিশেষভাবে নির্ভরশীল অফিস-আদালত কাজে-কর্মে প্রত্যেকটি জায়গায় পৌঁছানোর জন্য রেল এবং মেট্রোর অবদান অপরিসীম।

No comments:

Post a Comment