সুজানা পারভিন:- সেপ্টেম্বর মাসে নতুন ফোন লঞ্চ করতে চলেছে রেডমি। মোবাইল ফোনের বাজারে সর্ব বৃহৎ চাহিদামূলক কোম্পানি হচ্ছে রেডমি। এই বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য পূর্ণ ফোন লঞ্চ করে মন জয় করেছে ক্রেতাদের। সাদ্ধ্যের মধ্যেই যথেষ্ট বৈশিষ্ট্য যুক্ত লঞ্চ হয় রেডমি কোম্পানির ফোন। ২সেপ্টেম্বর থেকে বাজারে আসছে রেডমি ৯এ ।
রেডমি ট্যুইটারে জানা গিয়েছে,ওই দিন ভার্চুয়াল ইভেন্ট এর মাধ্যমে লঞ্চ করা হবে এই ফোন। ইতিমধ্যে অন্যান্য কোম্পানি ভিন্ন ধরনের ফোন লঞ্চ করার পরিকল্পনা নেয়। বাকি কোম্পানি গুলির সাথে সাথে রেডমি যথেষ্ট কড়া প্রতিযোগিতার মধ্যে ফেলবে সেটা ভাবাই যায়।
জানা গিয়েছে, এই ফোনের দাম খুব একটা বেশি হবেনা। এই ফোন ২জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ যুক্ত। তবে ভারতীয়দের জন্য ৪জিবি র্যাম +৬৪জিবি স্টোরেজ এবং ৪ জিবির্যাম + ১২৮ জিবি স্টোরেজ নিয়ে আসা হবে। এছাড়াও ভারতীয়দের জন্য রয়েছে তিনটি কালার যুক্ত। এরপর রয়েছে ডুয়েল ন্যানো সিমের সুবিধা। অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড টেন । এছাড়া এই ফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চি স্ক্রিন। সাথে ৫০০০এম এ এইচ ব্যাটারি। এছাড়াও ফোনে সেলফির জন্য ৫ মেগাপিক্সেল এবং পেছনের দিকে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।
কম দামের মধ্যে রয়েছে সুবিধা জনক ফিচার। সকলে খুব সহজে কিনতে পারবে এই ফোন।
No comments:
Post a Comment