ফের সাফল্য , জম্বু কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনার হাতে নিহত জঙ্গি - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, August 29, 2020

ফের সাফল্য , জম্বু কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনার হাতে নিহত জঙ্গি


ফের বড়ো সাফল্য লাভ করেছে   ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীর। দক্ষিণ কাশ্মীরে পুলওয়ামা নিরাপত্তা বাহীনির হামলার সাথে সাথে এনকাউন্টারে জখম তিনজন জঙ্গি। সেই এনকাউন্টারে এক জওয়ান শহিদ হয়েছে বলে খবর। 

        
শুক্রবার রাতে পুলিশ সূত্রে জানা যায়, পুলওয়ামা জেলার জাদুরা এলাকায় কয়েকজন জঙ্গি । খবর পাওয়ার সাথে সাথেই জম্মু কাশ্মীর পুলিশ ও সেনা যৌথ বাহিনী শুক্রবার রাত একটা নাগাদ ওই এলাকা ঘিরে ফেলে। তারপর নিরাপত্তা বাহিনীকে লক্ষ করে তৎক্ষণাৎ গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয় এনকাউন্টার। রাতভর চলতে থাকে এই লড়াই। লড়াইয়ে জখম হয় তিন জঙ্গি ও প্রাণ হারায় এক জওয়ান। 

সেনা সূত্রে খবর, এখনো সেই জঙ্গিদের পরিচয় মেলেনি। তারা কোন এলাকভুক্ত সেটা জানার চেষ্টা চলছে। এখনো এই এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে কিনা তার খোঁজ চালাচ্ছে নিরাপত্তারক্ষীরা। এখনো পর্যন্ত জঙ্গিদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। 

      পুলিশ সূত্রে জানা যায় সোপিয়ান পুলিশের কাছে গোপন সূত্রে , কিলুরি এলাকায়  পাঁচজন জঙ্গি লুকিয়ে আছে। তারপর জম্মু কাশ্মীর পুলিশ বাহিনীর সাথে টহলদারি শুরু করে ভারতীয় সেনাবাহিনী। তারপর জঙ্গিদের নজরে পড়ায় শুরু হয় হামলা। 

     
কাশ্মীর পুলিশ আইজি কুমার জানিয়েছেন, এই এনকাউন্টারে সেনার বড়ো সাফল্য হল আলবদর গ্রুপের প্রধান কে খতম করা। এক সময় জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল পুলিশ অফিসার ছিল এই শকুর আহমেদ। জঙ্গি দলে নাম লেখায় সে । তারপর কনস্টেবলে পদন্নতি হয় তার। তারপর তিনি আল বদর জঙ্গি দলের প্রতিষ্ঠা করে শকুর।১০জন যুবকের নাম লেখায় সে। ইতিমধ্যে নিরাপত্তারক্ষীরা ৫জন কে জখম করেছে বলে জানা যায়।

সুজানা পারভীন 

No comments:

Post a Comment