সুজানা পারভিন:- এক অবাক খেলা খেলে নজর কেড়ে নিলো ৫ বছর বয়সী সঞ্জনা। মাথা নিচে পা উপরে ঝুলে থেকে ১৩ মিনিটে ১১১ টি তীর ছুঁড়ে নজর গড়লো সে। এই অবাক কান্ড ঘটিয়ে স্বাধীনতা দিবসে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস- এ নিজের জায়গার দাবি জানাচ্ছে চেন্নাইয়ের এই খুদে। এতো কম বয়সী বাচ্চা মেয়ে এমন এক কান্ড ঘটালে মানুষ অবাক তো হবেনই।
ছোট্টো সঞ্জনাকে অলিম্পিক্সের মঞ্চে দেখতে চান বাবা প্রেম। বলেছেন, প্রত্যেক স্বাধীনতা দিবসেই নিজের রেকর্ড ভাঙতে চায় সঞ্জনা। ওর ১০ বছর বয়স হলেই ওকে অলিম্পিক্সের জন্য ট্রেনিং দেওয়া শুরু করবো। আশা করছি ও দেশের জন্য সোনা আনবে।
আপসাইড ডাউন পজিশান তীর ছুঁড়ে ১৩ মিনিট ১৫ সেকেন্ডে তাক লাগিয়ে দিয়েছে সঞ্জনা। আবেদন মঞ্জুর হলেই গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস- এ ক্রীড়া বিভাগে সঞ্জনাই হবে এখনও পর্যন্ত সবচেয়ে ছোটো তীরন্দাজ। এর আগে ৪ মিনিটে ৬ টি তীর বা ২০ মিনিটে ৩০ টি তীর ছোঁড়ার রেকর্ড করেছে। সঞ্জনার ট্রেনার সিহান হুসেনি বলেছেন, নজিরবিহীন কান্ড ঘটিয়েছে সঞ্জনা। আমরা ওর রেকর্ডকে গিনিস বুকের অন্তর্ভুক্ত করার আবেদন করেছি।
এই অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন আর্চারি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল প্রমোদ চন্দুরকর। আর্চারি অ্যাসোসিয়েশনের প্রধান বীরেন্দ্র সাচদেবার এই অনুষ্ঠানের বিচারক ছিলেন সিএস মোনিয়াম, তিনিই সঞ্জনার নাম গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস এ পাঠানোর কথা বলেন।
No comments:
Post a Comment