এবার করোনার কবলে গ্রেট আন্দামানিজ উপজাতি ! - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, August 28, 2020

এবার করোনার কবলে গ্রেট আন্দামানিজ উপজাতি !

স্বাগতা মিস্ত্রী : 

প্রশাসনের এখন চিন্তা প্রবালপ্রাচীরের অন্য ৩৭টি দ্বীপে আরও যে সমস্ত উপজাতিরা থাকেন, তাঁদের  নিয়ে,নতুন করে তারা যেন করোনার কবরে আর না পড়েন

• বিলুপ্তির পথে হেঁটে চলেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্যতম বিপন্ন উপজাতি, গ্রেট আন্দামানিজ । বর্তমানে তাঁদের সংখ্যা মোটে ৫৩ জন । 

• এর মধ্যে আবার ১০ জনের দেহে ধরা পড়ল করোনার উপসর্গ । বৃহস্পতিবার আন্দামান প্রশাসনের তরফে জানানো হয়, এই মারণ ভাইরাসের হানায় এখন উপজাতির ১০ জন করোনা আক্রান্ত । তাঁরা প্রত্যেকেই চিকিৎসাধীন । 
• এঁদের মধ্যে ছ’জনকে পোর্টব্লেয়ারের হাসপাতালে রেখে চিকিৎসা করানো হচ্ছে । তাঁরা এখন সুস্থ । তাঁদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে । অন্য চার জন এখনও চিকিৎসাধীন । এখনো পর্যন্ত তাদের সুস্থতার কোনরকম আভাস পাওয়া যায়নি

• প্রবাল প্রাচীরের একটি দ্বীপে (স্ট্রেট দ্বীপ) বসবাস করেন এই উপজাতির মানুষরা । তাঁদের দেখভাল করে আন্দামান প্রশাসন । ওই উপজাতির মানুষ মাঝেমধ্যেই মূল আন্দামান দ্বীপে নানা কাজে আসেন । এ ভাবেই অনেকে সমাজের মূল স্রোতে মিশে গিয়েছেন । পোর্টব্লেয়ারে বসবাসকারী ছ’জন গ্রেট আন্দামানিজের দেহে আগেই করোনা ধরা পড়েছিল । 
• পরে জানা যায়, শহর থেকে দ্বীপেও পৌঁছে গিয়েছে এই মারণ ভাইরাস । সেখানেও চার জন পজিটিভ । এরপরেই দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় । 
• প্রশাসনের এখন চিন্তা প্রবাল প্রাচীরের অন্য ৩৭টি দ্বীপে আরও যে সমস্ত উপজাতির মানুষ থাকেন, তাঁদের মধ্যে যেন কোনওভাবে সংক্রমণ ছড়িয়ে না পড়ে । কারণ এখনও অনেক উপজাতিই মূল সমাজের মানুষকে ভালভাবে গ্রহণ করেন না । ফলে সেখানে গিয়ে চিকিৎসার কাজ চালানো প্রায় অসম্ভব ,ফলে তারা কোন ভাবে অসুস্থ হলে বা করণা ভাইরাসে আক্রান্ত হলে সেখানে গিয়ে কতটুকু চিকিৎসা করা যাবে বা সেখানকার মানুষেরা মূলস্রোতের সমাজের মানুষদেরকে তাদের সাহায্যের জন্য হাত বাড়াতে দেবেন কিনা সে সম্পর্কে এখনও সন্দেহ রয়ে গেছে

No comments:

Post a Comment