করোনা রোগীকে বাঁচাতে চিকিৎসকই হলেন অ্যাম্বুলেন্স ড্রাইভার ! - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, August 28, 2020

করোনা রোগীকে বাঁচাতে চিকিৎসকই হলেন অ্যাম্বুলেন্স ড্রাইভার !



স্বাগতা মিস্ত্রী:-করোনাভাইরাস এর জেরে  সমগ্র বিশ্ব জুড়ে চলছে এক হাহাকার অবস্থা,ডাক্তার নার্স ও বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা আমাদের কাছে এই মুহূর্তে ভগবানের আরেক রূপ অনেক মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ,আবার অনেকেই হেরে যাচ্ছেন করোনার কাছে।
এরকম অবস্থাতেই হঠাৎ এক চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন এক বয়স্ক করোনাভাইরাস আক্রান্তের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ইতিমধ্যে চিকিৎসা কেন্দ্রের অ্যাম্বুলেন্স চালকও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রোগীকে অবিলম্বে কোনও হাসপাতালে নিয়ে যেতে হবে। এই অবস্থায় নিজেই অ্যাম্বুলেন্সে চালকের আসনে বসে পড়লেন চিকিৎসক। অ্যাম্বুলেন্স চালিয়ে রোগীকে পৌঁছে দিলেন হাসপাতালে। এভাবে ৭১ বছরের ওই রোগীর ত্রাতা হয়ে উঠলেন ৩০ বছরের চিকিৎসক রজনীত নিকম।
  রোগী যাতে জরুরি চিকিৎসা পান, সেজন্য  আর এক চিকিৎসক রাজেন্দ্র রাজ পুরোহিতকে নিয়ে অ্যাম্বুলেন্স চালিয়ে নিয়ে গেলেন নিকম। চিকিৎসা কেন্দ্রে ওই রোগীর অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে যাওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। ওই রোগী নিকমের অধীনেই চিকিৎসাধীন ছিলেন। পুনের মার্কেট ইয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটেছে। নিকম বলেন, সোমবার দুপুর দুটো নাগাদ জরুরি একটি কলে জানতে পারি, ওই বয়স্ক রোগীর অক্সিজেন স্যাচুরেশন লেভেল অনেকটাই কমে গিয়েছে। সিনিয়র চিকিৎসকদের সঙ্গে পরামর্শের পর আমি তাঁকে বড় কোনও হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিই। তিনি আরও জানান যে তাঁদের চিকিৎসা কেন্দ্রের নিজস্ব অ্যাম্বুলেন্স রয়েছে। কিন্তু কিন্তু মাত্র কয়েক ঘন্টা আগে তার চালক অসুস্থ হয়ে পড়েন। তাঁর স্যালাইন চলছিল। এই অবস্থায় অন্যত্র অ্যাম্বুলেন্স পাওয়ার জন্য যোগাযোগ করেন তিনি। কিন্তু অন্য কোনও অ্যাম্বুলেন্স না পাওয়ায় সহকর্মী নিয়ে চিকিৎসক নিজেই অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং ধরেন। প্রথমে কয়েকটি হাসপাতাল ঘুরে আইসিইউ বেড পাননি তাঁরা। পরে একটি বেসরকারি হাসপাতালে বেড পাওয়ায় সেখানে রোগীকে ভর্তি করা হয়।

No comments:

Post a Comment