মারাত্মক নেশা! মদ না পেয়ে কি হল ৯ জন অন্ধ্রপ্রদেশ বাসীর ? - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, August 1, 2020

মারাত্মক নেশা! মদ না পেয়ে কি হল ৯ জন অন্ধ্রপ্রদেশ বাসীর ?


     পুষ্পিতা সিনহা;  নেশা করার জন্য পাগল কিন্তু নেই মদ, তাহলে উপায় কী? করোনার জেরে এখন প্রত্যেকের ঘরে উপস্থিত হ্যান্ড স্যানিটাইজার। সেই অ্যালকোহল মিশ্রিত স্যানিটাইজার খেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়লেন অনন্ত ৯ জন। এই বিস্ময়কর ঘটনা দেখা গেছে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার কুরিচেড়ু শহরে। 
         পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে তিন জন ভিক্ষুক ছিলেন। বুধবার দিন রাতে একজনের মৃত্যু হয়। তারপর বৃহস্পতিবার দুজনের  মৃত্যু হয়। আর শুক্রবার ভোরে ছ' জনের মৃত্যু হয়। লকডাউনের জন্য মদের দোকান বন্ধ থাকার ফলে প্রত্যেকে হ্যান্ড স্যানিটাইজার পান করে। 
        স্থানীয় সমস্ত ওষুধের দোকানে হ্যান্ড স্যানিটাইজার বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ অনুমান করছে যে, প্রত্যেক হ্যান্ড স্যানিটাইজারের সঙ্গে আরও কিছু মিশিয়ে খেয়েছিল বলে অনুমান করা হচ্ছে। করোনার জেরে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে যার ফলে মদের দোকান বন্ধ। আর অন্যদিকে মদ্য পিপাসুরা নেশার জন্য বেছে নিচ্ছে অন্যপথ।

No comments:

Post a Comment