রামকে লক্ষাধিক লাড্ডু নিবেদন প্রধানমন্ত্রীর - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, August 1, 2020

রামকে লক্ষাধিক লাড্ডু নিবেদন প্রধানমন্ত্রীর


সৌমিক কোনার:-আগামী ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজোয় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষে গোটা মন্দির প্রাঙ্গণকে সাজিয়ে তোলা হয়েছে। চলছে শেষ পর্যায়ের কাজ। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির প্রাঙ্গণ সহ গোটা অযোধ্যা। এরই মধ্যে জানা গেল ভূমি পূজোর দিন ভগবান রামের উদ্দেশ্যে ১ লক্ষ্য ১১ হাজার লাড্ডু নিবেদন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর সেই লাড্ডু ভূমি পুজোয় উপস্থিত থাকা ভক্তদের মধ্যে প্রসাদ আকারে বিলি করা হবে।
ইতিমধ্যেই দেবরাহ হংস বাবা সংস্থান অযোধ্যার মনি রামদাস ছাউনিতে লাড্ডু বানানোর কাজ শুরু হয়ে গেছে। সেখানকার এক পন্ডিত জানান ভূমি পুজো উপলক্ষে ১ লক্ষ্য ১১ হাজার লাড্ডু তৈরি হচ্ছে। পুজোর দিন ১১১টি থালাই ওই লাড্ডু গুলি সাজিয়ে ভগবান রাম কে নিবেদন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর সেই লাড্ডু গুলি ভক্তদের মধ্যে প্রসাদ আকারে বিলি করা হবে। শুধু তাই নয় ভারতের সবকটি বড়ো বড়ো মন্দিরেও এই প্রসাদ পাঠানো হবে। তার জন্য তৈরি করা হচ্ছে ব্যাগ। ওই ব্যাগে লাড্ডু ছাড়াও থাকবে অযোধ্যা এবং রাম মন্দির সম্পর্কিত বই ও একটি শাল। 

আগামী ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উপস্থিত থাকবেন সংঘ প্রধান মোহন ভাগবত। এছাড়াও উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। করোনা ভাইরাসের কথা মাথায় রেখে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং উপস্থিত থাকা মানুষদের মধ্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও বলা হয়েছে।

No comments:

Post a Comment