সুজানা পারভিন:- করোনা ভ্যাকসিন তো অবশ্যই সকলের প্রয়োজন। রাশিয়ার ভ্যাকসিন তৈরি করার পর এবার সেটি চেয়েছে ভারত সহ অনন্ত ২০ টি দেশ। রাশিয়ার ভ্যাকসিনের ফল পাওয়া যায় সাফল্যের, এটি ভালো রকম কাজ করেছে বলে জানিয়েছেন রাশিয়া। সেইক্ষেত্রে আরও অন্যান্য দেশগুলি আগ্রহী হয়ে চাইলেন ভ্যাকসিন।
এই দেশগুলির মধ্যে রয়েছে - আরব আমিরশাহী, সৌদি আরব, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ব্রাজিল ও মেক্সিকো, এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। আরো জানানো হয়েছে যে আগামী মাস থেকে গনহারে ভ্যাকসিন উৎপাদন শুরু হতে পারে।
রাশিয়ার ডিরেক্টর ইনভেস্টমেন্ট ফান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত, দক্ষিণ কোরিয়ার, ব্রাজিল, সৌদিআরব, তুরস্ক, কিউবার মতো দেশগুলিতে ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। এইক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলিকে সাহায্য করছে রাশিয়া পৌঁছে যেতে পারে দেশগুলিতে ভ্যাকসিন। এ বছরের মধ্যে বিশ্ব জুড়ে ২০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরির পরিকল্পনা করা হয়েছে। শুধু রাশিয়াতেই ৩০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরি হবে। এর আগে গত মঙ্গলবার রাশিয়ার প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন, তাঁদের তৈরি ভ্যাকসিন ভালোভাবে কাজ করছে এবং তাঁদের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে, তিনি ভালো আছেন বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
রাশিয়ার একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, সরকারি বৈঠকে পুতিন বলেছেন, ' আমার মেয়ের শরীরে প্রথম ও দ্বিতীয়বার ভ্যাকসিন প্রয়োগ করার পর ওর শরীরে তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়েছিল। ও এখন একদম সুস্থ, কোনো অসুবিধা হয়নি তাঁর। ওর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে গিয়েছে। রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, আশা করি ভ্যাকসিন তৈরির কাজে সাহায্য করবেন আমাদের বিদেশি কর্মচারীরা। বাজারে অনেক পণ্যই পাওয়া যাবে, সেগুলি ব্যবহার করা সম্ভব হবে। বিশ্ব বাজারে ওষুধ, ভ্যাকসিনও চলে আসবে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানিয়েছেন, প্রথম রাশিয়ার দুটি জায়গায় ভ্যাকসিন তৈরির কাজ শুরু হবে। অনেক দেশেই এই ভ্যাকসিন তৈরির বিষয়ে আগ্রহী।
No comments:
Post a Comment