এবার এক নতুন ফিচার আনলো গুগল; সার্চ করলেই মিলবে বন্যার সতর্কতা সংকেত তথ্য - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, August 18, 2020

এবার এক নতুন ফিচার আনলো গুগল; সার্চ করলেই মিলবে বন্যার সতর্কতা সংকেত তথ্য




সুজানা পারভিন:- ভারতে বন্যাদুর্গতির জন্য নতুন ফিচার আনলো গুগল। বন্যার সমস্ত সতর্ক তথ্য গুগলে সার্চ করলেই মিলবে উত্তর। বর্ষার ফলে এখন বন্যা হয়েই থাকে। সেই ফলে অসহায় হয়ে পরে জনসাধারণ। সেই পরিস্থিতি নজরবন্দী হওয়ার পর সাহায্যের হাত বেরিয়ে আসে বিভিন্ন মাধ্যম থেকে। কিন্তু বন্যার ফলে  তাদের যেসমস্ত ঘর, বাড়ি  , জিনিসপত্র তচনচ হয়ে যায়, সেটাও ছোটোখাটো নয়। নদী সংলগ্ন এলাকা গুলিতে বন্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 

এই হাহাকার পরিস্থিতিকে মিটিয়ে দেওয়া জন্য গুগল নিয়ে এলো এক নতুন রূপ। গুগলের মধ্যে যে কোনো আঞ্চলিক ভাষা দিয়ে যে কোনো তথ্য সার্চ করলে খুলে যাবে সাহায্যের রাস্তা। 

সংশ্লিষ্ট এলাকার বন্যা সংক্রান্ত সমস্ত তথ্য, সম্ভাবনা, কী-ওয়ার্ডস, ও বিশেষ সুরক্ষা সম্পর্কিত তথ্য দেবে গুগল। বর্ষার মরশুমে বন্যাকবলিত হয় ভারতের একাধিক রাজ্যে, যেমন  বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, অসম- সহ নানা জায়গা। 

              গুগল জানাচ্ছে, মোবাইলের লোকেশন অন করে রাখলেই গুগল জানিয়ে দেবে সেই অঞ্চলে বন্যার সম্ভাবনা, ও সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য। গুগল ম্যাপে জুম করে দেখলে সেখানে ওয়াটার লেবেল মার্ক থাকবে। এর ফলে জলের স্তর বোঝার সুবিধা হবে। 
গুগল বলছে, এরফলে একদিকে যেমন নিজে সতর্ক থাকা যাবে, তেমনই দূরে থাকা আত্মীয় পরিজন দের সুরক্ষার ব্যবস্থা করা যাবে। 

   সঠিক সময়ে সঠিক তথ্য খোঁজ করলেই দুর্গতির হাত থেকে রেহাই পাওয়া যাবে। বন্যার থেকে রক্ষা পাবেন অনেকে। হ্রাস পাবে দুঃখ জনক পরিস্থিতি।

No comments:

Post a Comment