সবার আগে সন্তানের পড়াশোনা,সোনার মঙ্গলসূত্র বন্ধক রেখে টিভি কিনলেন মা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, August 2, 2020

সবার আগে সন্তানের পড়াশোনা,সোনার মঙ্গলসূত্র বন্ধক রেখে টিভি কিনলেন মা



   পুষ্পিতা সিনহা; দরিদ্রের সংসার। সংসারে নুন আনতে পান্তা ফুরোয় এমনি দুর্দশা। চার ছেলেমেয়ের লেখাপড়ার জন্য মঙ্গলসূত্র বন্ধক রাখলেন অসহায় মা। সেই বন্ধকের টাকা দিয়ে টিভি কিনে আনলেন। লকডাউনের জেরে বন্ধ পড়াশোনা। অনলাইনের ক্লাস একমাত্র পথ। তাছাড়া দূরদর্শনেও পড়ুয়াদের জন্য ক্লাস নেওয়া হচ্ছে। সন্তানদের পড়াশোনায় যাতে কোনো বাধা না আসে সেই কারণে ওই মহিলা মঙ্গলসূত্র বন্ধক রেখে টিভি কেনেন। 
      ঘটনাটি ঘটেছে কর্ণাটকের গডগ জেলায়। ওই  মহিলার নাম কস্তুরী দেবী। টিভি কিনে আনেন নিজের ১২ গ্রামের সোনার মঙ্গলসূত্র বন্ধক রেখে। 
        খবরটি প্রকাশ্যে আসা মাত্র নড়েচড়ে বসে প্রশাসন। যে ব্যক্তির কাছে মঙ্গলসূত্রটি বন্ধক রেখে ছিলেন তিনি এসে মঙ্গলসূত্র ফেরত দিয়ে যান। তিনি বলেন, যখন তার সামর্থ্য হবে তখন যেন ওই মহিলা ঋণ শোধ দেয়। 
        কস্তুরী দেবী জানিয়েছেন, দূরদর্শনে ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনা হচ্ছিল। বাড়িতে টিভি না থাকার কারণে অন্যের বাড়িতে গিয়ে টিভি দেখত। স্কুল শিক্ষক - শিক্ষিকারা বলেছিলেন , ভালো ভাবে পড়াশোনা করার জন্য টিভি দেখা প্রয়োজন করার জন্য টিভি দেখা প্রয়োজন সন্তানদের পড়াশোনাতে কোন ঝুঁকি তিনি নিতে চাননি। সেই জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার স্বামী মুত্তাপ্পা,  পেশায় দিনমজুর। ওই দম্পতির তিন সন্তান ক্লাস ৭ এবং ৮ -এ পড়ে। আর বড় সন্তানের বিয়ে হয়েছে। 
         কস্তুরী দেবীর প্রতিবেশীরা চাঁদা সংগ্রহ করে বেশ কিছু অর্থ সংগ্রহ করে তার হাতে তুলে দেয়। তাছাড়া কংগ্রেসের বিধায়ক জামির আহমেদ ৫০ হাজার টাকা টাকা এবং রাজ্যের মন্ত্রী সি সি প্যাটেল ২০ হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন ওই পরিবারে।

No comments:

Post a Comment