বয়সের কারচুপি রোধে নতুন নির্দেশিকা বিসিসিআই এর - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, August 4, 2020

বয়সের কারচুপি রোধে নতুন নির্দেশিকা বিসিসিআই এর


    পুষ্পিতা সিনহা:-সৌরভের নেতৃত্বাধীন ভারতীয় বোর্ড বিসিসিআই -এর বয়স ভিত্তিক ক্রিকেটারদের বয়সের কারচুপি রোধ করার জন্য কড়া পদক্ষেপ নিল। বিভিন্ন প্রতিযোগীতাতে বয়স বাড়ানো নিয়ে অনেক অভিযোগ আসে। তারপর বোর্ডের গভনিং বডি সিদ্ধান্ত নিয়েছে ২০২০ -২১ সালে বোর্ডের বয়স ভিত্তিক টুর্নামেন্ট যাতে কোন ভাবে বয়সের কারচুপি করে অংশগ্রহন না করতে পারে। এই জন্য বিসিসিআই নির্দেশিকা জারি করেছে। সেগুলি হল - 
  ● যে টুর্নামেন্টগুলি বয়স ভিত্তিক সেগুলিতে যদি বয়স বাড়ানো হয় তাহলে ২ বছরের জন্য নির্বাসিত করবে বোর্ড। যাদের রেজিস্ট্রিশন ইতিমধ্যে হয়েছে তাদের ১৫ ই সেপ্টেম্বরের মধ্যে সঠিক বার্থ সার্টিফিকেট নিয়ে বোর্ডে পাঠাতে হবে। 
  ● সিনিয়ার ক্রিকেটও যদি ক্রিকেটার জাল সার্টিফিকেট দেখায় তাহলে তাকেও নির্বাসিত করবে ভারতীয় বোর্ড। 
  ● অনুর্ধ্ব -১৬ বোর্ডের টুর্নামেন্টের জন্য রেজিস্ট্রিশন করার জন্য ছাড়পত্র পাবে ১৪-১৬ বছর বয়সী। 
  ● অনুর্ধ্ব-১৯ বয়স ভিত্তিক ক্রিকেটাররা বোর্ডের টুর্নামেন্টের জন্য ২ বছর বয়স বাড়িয়ে রাখলে তবে অনির্দিষ্ট কালের জন্য নির্বাসিত করা হবে। 
       বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন, ভারতীয় ক্রিকেটকে আরও শক্তিশালী ও উন্নত করার জন্য এই পদক্ষেপ। যারা বয়স বাড়িয়ে ক্রিকেট খেলবে তাদের জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে।  ক্রিকেটকে আরও সুন্দর করে সাজানোর জন্য এই পদক্ষেপ সৌরভের। সেই জন্য প্রাথমিক স্তরে কারচুপি রোধ।

No comments:

Post a Comment