মাউথওয়াশ দিয়ে গার্গেল করলে কাবু করোনা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, August 12, 2020

মাউথওয়াশ দিয়ে গার্গেল করলে কাবু করোনা


     পুষ্পিতা সিনহা;  রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, করোনা ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। তবে তাঁরা বলেছেন আরও পরিক্ষার প্রয়োজন আছে। এমনাবস্থায় বিজ্ঞানীরা জানিয়েছেন, মাউথওয়াশ দিয়ে যদি গার্গেল করা হয় তাহলে মুখ ও গলাতে উপস্থিত করোনা ভাইরাসের সংখ্যা হ্রাস পেতে পারে। 
        পিটিআই -এর রিপোর্টে বলা হয়েছে, জার্মানির রুহর বিশ্ববিদ্যালয় বোচুমের বিজ্ঞানীরা আরও অন্যান্য গবেষকদের সঙ্গে মাউথওয়াশ এবং করোনা ভাইরাস নিয়ে গবেষণা করেছেন। মাউথওয়াশ ব্যবহার করলে শরীর থেকে করোনা দূর হবে, এটা বিজ্ঞানীরা বলেননি। তারা বলেছেন, করোনা রোগীদের গলায় এবং মুখে বিপুল পরিমাণ ভাইরাস উপস্থিত থাকে, সেই জন্য মাউথওয়াশের সাহায্যে এই ভাইরাসগুলিকে নিষ্ক্রিয় করা যেতে পারে। 
           জার্নাল অফ ইনফেকশাস ডিজিজ জার্নাল প্রকাশিত গবেষণাটি বিজ্ঞানীরা বলেছেন, গলা এবং মুখে ভাইরাসের পরিমাণ কম হলে সীমিত সময়ের জন্য সংক্রমণের ঝুঁকি কম হতে। তবে মাউথওয়াশ করোনা সংক্রমণের উপযুক্ত চিকিৎসা নয়। 
         আরও বলা হয়েছে, সংক্রমিত ব্যক্তির শ্বাস -প্রশ্বাস থেকে সংক্রমণটি ছড়ায়। আবার অনেক ক্ষেত্রে মুখ দিয়ে কথা বলা বা হাঁচির সাহায্যে সংক্রমিত হয় অন্যান্য   ব্যক্তি। মাউথওয়াশের সাহায্যে সাময়িক ভাবে স্বস্তি পাওয়া যেতে পারে। বিজ্ঞানীরা মনে করছেন এই বিষয়ে আরও গবেষণার প্রয়োজন।

No comments:

Post a Comment