টিএনই ডেস্ক:- রেকর্ড হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেলিব্রেটি, রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষ বাদ যাচ্ছে না কেউই। এবার করোনা আক্রান্ত হলেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ। গতকাল তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়।
সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই তার শরীর অসুস্থ ছিল। সেই কারণে গতকাল অর্থাৎ মঙ্গলবার তাঁর করোনা পরীক্ষা করানো হয়। বিকালে রিপোর্ট আসে পজেটিভ। সঙ্গে সঙ্গে তাঁকে বর্ধমান থেকে কলকাতায় এনে বেলাঘাট আইডি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, হাই ব্লাড প্রেসার এবং সুগার বেশি থাকায় তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজ তাঁর বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয় যে গত কয়েক দিনের মধ্যে মন্ত্রীর সংস্পর্শে যারা এসেছিলেন তাদের সবাইকে চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানো হবে এবং তাদের করোনা পরীক্ষাও করানো হবে।
রাজ্যের এই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ লকডাউন ও করেনা আবহের মধ্যেও যেটুকু কাজ করার সুযোগ পেয়েছিলেন তার পূর্ণ সদ্ব্যব্যাহার করেছিলেন। কখনো তাকে ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কার করতে দেখা গেছে, আবার কখনো সবার সাথে ১০০ দিনের কাজ করতে দেখা যায়। এসব ছাড়াও তিনি অত্যন্ত সতর্কতার সঙ্গে পিপিই ও মাক্স পড়ে বর্ধমান জেলার কোভিড হাসপাতাল ও কোয়ারেন্টাইন সেন্টার গুলি ঘুরে দেখেন। এত সতর্কতার সত্ত্বেও কিভাবে তিনি করনা আক্রান্ত হলেন তা ভাবিয়ে তুলছে সবাইকেই।
No comments:
Post a Comment