সুজানা পারভিন:- এই বিপুল অঙ্কে বিক্রি হওয়া ভেড়া হতবাক করলো সকলকে। ৩লক্ষ ৬৭ হাজার ৫০০ পাউন্ডে (ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা) বিক্রি হয়েছে একটি ভেড়া। ভেড়া টির নাম ডবল ডায়মন্ড। এটি নেদারল্যান্ডসের টেক্সাল প্রজাতির ভেড়া। চেশায়ারের ম্যাকলেসফিল্ডে এই ভেড়া টির জন্ম হয়। সুন্দর উল ও নরম মাংসের জন্য এটি বিখ্যাত। গত সপ্তাহে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত একটি নিলামে এই সর্বোচ্চ মূল্যে বিক্রি হলো ভেড়া। ল্যানার্কের স্কটিশ ন্যাশনাল টেক্সেলে এটিকে বিক্রি করা হয়েছে।
শুধু কী উল আর নরম মাংশের জন্য এটি ৩কোটি টাকা দাম হয়েছে ? তা নয়, উল ও নরম মাংসের পাশাপাশি ভেড়ার জন্মস্থান. শারীরিক গঠন, গায়ের রং ইত্যাদি কয়েকটি বিষয় নিয়ে মূল্য স্থগিত করা হয়েছে। আর এদিক থেকেই সেরা ডবল ডায়মন্ড। নজরকাড়া হয়েছে সকলের।
ভেড়া টির ক্রেতাদের মধ্যে একজন জেফ আইকেন সংবাদ মাধ্যমকে জানান, এই ভেড়ার দাম শুনে অনেকেই চমকে যাবে হয়তো! কিন্তু সাধারণ ভেড়া গুলির থেকে এই ভেড়ার মূল্য অনেক বেশি। ল্যানার্কের স্কটিশ ন্যাশনাল টেক্সেলের তিনটি ফার্ম একত্রে এই ভেড়াটিকে কিনেছে।
জানা গেছে, পরবর্তী কালে এটিকে প্রজননের কাজে ব্যবহার করা হবে।
No comments:
Post a Comment