এবার ২৪ঘন্টা মিলবে চাল* - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, September 2, 2020

এবার ২৪ঘন্টা মিলবে চাল*


সৃজিতা ব্যানার্জী:রেশনের দোকানে সামনে দীর্ঘক্ষন লাইনে দাঁড়ানোর দিন শেষ।কর্ণাটক সরকার সাধারণ মানুষের জন্য নিয়ে এল নতুন নিয়ম।এবার থেকে এটিএমে পাওয়া যাবে চাল।এটিএমে নির্দিষ্ট জায়গায় টোকেন দিলেই টাকার পরিবর্তে বেরিয়ে আসবে চাল।এই সিস্টেমকে বলা হয় রাইস এটিএম। 

করোনার সময় দীর্ঘলাইনে দাঁড়িয়ে থাকা স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর।কারণ যেকোনো মুহূতে কোরোনা সংক্রামণ ছড়িয়ে পড়তে পারে।তবে এই চাল পাওয়ার জন্য রেশন কার্ড থাকা বাধ্যতা মূলক।এবং যাদের বিপিএল কার্ড আছে তারাও এই সহজ উপায় চাল পাবে।দারিদ্রসীমার উপরে থাকা অর্থাৎ এপিএলের অন্তর্গত তারা অন্ন ভাগ্য প্রকল্পের আওতায় ১৫টাকা কেজি চাল পাবেন,দারিদ্রসীমার নিচে থাকা মানুষেরা পাঁচ কেজি করে চাল পাবেন।খাদ্যমন্ত্রী গোপালিয়া বলেন,"গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে রাইস এটিএম বসানো হবে।কোনো এটিএমে ১০০কিলো গ্রাম কোনটাতে ৫০০কিলো গ্রাম চাল মজুত করা হবে।লকডাউনে বহু মানুষ বেকার হয়ে গেছে,যাতে সেই সমস্ত মানুষ অভুক্ত না থাকে সেই জন্যই এই সিদ্ধান্ত।২৪ ঘন্টাই এই এটিএমে চাল পাওয়া যাবে"।স্থানীয় মানুষ এই রাইস এটিএমে বেশ খুশি।

No comments:

Post a Comment