দেশজুড়ে চলবে আরো ১২০ ট্রেন, চালু হতে পারে লোকাল ট্রেনও - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, September 2, 2020

দেশজুড়ে চলবে আরো ১২০ ট্রেন, চালু হতে পারে লোকাল ট্রেনও

স্বাগতা মিস্ত্রী:   মানুষের রুজি রোজগারে টান পড়েছে, ট্রেন চলাচল একদম বন্ধ। এদিকে সরকারি- বেসরকারি সব অফিস খুলে গেছে। কিন্তু ট্রেন না চলায় চরম দুর্ভোগে সাধারন মানুষ। এই অবস্থায় আশার আলো দেখাল  হাওড়া ডিভিশন। ট্রেন চালু হলে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে নিজেদের উদ্যোগে বিভিন্ন স্টেশনে সেই সার্ভে চালায় হাওড়ার রেলওয়ে সুরক্ষাবাহিনীর আধিকারিকরা।
করোনা আবহে ট্রেন পরিষেবা বন্ধ থাকলেও; ১ মে থেকে থেকে শ্রমিক এক্সপ্রেস চালু করেছিল রেল। যাতে করোনা সংক্রমণের মধ্যেও পর্যটক, পড়ুয়া, বিভিন্ন রাজ্যে আটকে থাকা মানুষজন; ও পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরতে পারে। রাজ্যগুলির সঙ্গে পরামর্শ করে; করোনা স্বাস্থ্যবিধি মেনেই শুরু হয়েছিল; ওই ট্রেন চলাচল। এবার দেশজুড়ে স্পেশাল ১২০ টি ট্রেন চালাবে রেল। দেশে ইতিমধ্যেই চলছে ২৩০ স্পেশাল ট্রেন। এবার নতুন করে আরও; স্পেশাল ১২০ টি ট্রেন চালানো হবে রেলের তরফে।
    ৮ সেপ্টেম্বর থেকে; চলবে মেট্রো। তবে লোকাল ট্রেন পরিষেবা কবে চালু হবে, তা এখনও জানায়নি কেন্দ্র। তারই মাঝে নতুন করে; ১২০ টি স্পেশাল ট্রেন চালানো হবে, রেলের তরফে। রেল বোর্ড সূত্রে জানা যাচ্ছে, স্পেশাল ট্রেন চালানোর ব্যাপারে রাজ্যগুলির সঙ্গে কথা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সবুজ সংকেত পেলে; প্রথমে ১০০টি ট্রেন চালানো হবে। পরে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা।
         সূত্রের খবর, রেল বোর্ডের চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেন যেন গোটা বিষয়টি রাজ্যের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এখনও রাজ্যে লোকাল ট্রেন চালানো নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

No comments:

Post a Comment