দুর্গা রূপে মিমি! নেট পাড়ায় হইচই-ট্রোল; যোগ্য জবাব তারকাদের - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, September 5, 2020

দুর্গা রূপে মিমি! নেট পাড়ায় হইচই-ট্রোল; যোগ্য জবাব তারকাদের


স্বাগতা মিস্ত্রী: আর বাকি মাত্র কয়েকটা দিন, পিতৃপক্ষের শেষ হয়ে মাতৃপক্ষের সূচনা হতে ।বাঙালির প্রাণের উৎসব দূর্গাপুজো আসছে,আর অন্যান্য বারের মতো এবারেও পুজোর আগেই মহালয়ায় আসছে মহিষাসুরমর্দিনী। রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের  মহালয়া শোনা ছাড়াও মহালয়ার সকালে অন্যতম আকর্ষণ টিভিতে মা দুর্গার মহিষাসুর দমন দেখা।
    পুজো অক্টোবরে হলেও মহালয়ায় দেবী পক্ষের আগমনে একটু একটু করে ছন্দ ফিরবে লকডাউনের একঘেয়ে জীবন। মহামারি করোনার দাপটে পুজো ফিকে হলেও ভয় কাটিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে সিনেমা-ধারাবাহিকের শুটিং। জমকালো পুজো কতটা হবে তা নিয়ে প্রশ্ন থাকলেও     টেলিভিশনে মহালয়া নিয়ে প্রস্তুতি তুঙ্গে।গত তিন বছরে অকালবোধন (2015), অভয়ামঙ্গল (2016) এবং জগৎ জননী দুর্গাকে (2017) স্টার জলসায়,  দেখেছে দর্শককুল। এবার দর্শকের সঙ্গে দেখা হবে দুর্গতিনাশিনী দুর্গা-র। 
   দেবী চন্ডীর মহিমা এবং বিভিন্ন অবতারে তিনি কীভাবে চিরকাল অশুভশক্তির দমন করেছেন- এই আলোকেই এই বছর দুর্গতিনাশিনী দুর্গা সম্প্রচারিত হবে স্টার জলসায়।
    স্টার জলসা প্রযোজিত এই মহালয়ায় যে দূর্গার চরিত্রে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি থাকছেন , তা আগেই জানা গিয়েছিল। এছাড়াও মা দুর্গার বিভিন্ন রূপে দেখা যাবে স্টার জলসার বিখ্যাত অভিনেত্রীদের। চন্ডিকা রূপে দেখা যাবে নেহা আমানদীপকে, চামুন্ডা রূপে দেখা যাবে তৃনা সাহাকে, মহালক্ষ্মী রূপে দেখা যাবে স্বস্তিকা দত্তকে, দেবী মহামায়া রূপে দেখা যাবে রুশা চট্টোপাধ্যায়কে এবং মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা রূপে দেখা যাবে শ্রীনন্দা শঙ্করকে।রামের চরিত্রে থাকছেন জিতু কমল ও সীতার চরিত্রে থাকছেন মধুমিতা সরকার। রাবণ হচ্ছেন রাজেশ শর্মা। গোটা পর্বের পরিচালনায় রয়েছেন স্বনামধন্য পরিচালকত কমলেশ্বর মুখোপাধ্যায়। মনামী ঘোষ ও শ্রীতমার বিশেষ ডান্স সিকুয়েন্স মন জয় করে নেবে সকলের।
       দূর্গা রূপে মিমির ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই নেট পাড়ায় হইচই! শুরু ট্রোল,তারপর থেকেই নেট পাড়ায় হইচই। তৃণমূল সাংসদকে ঘিরে একের পর এক কমেন্ট আসতে থাকে ফেসবুকের পোস্টে অনেকেই লিখেছেন, ' আপনি অভিনয় সত্যি খুব সুন্দর করেন , কিন্তু এই চরিত্রের সঙ্গে আপনি কখনোই মানান সই না একদমই না'।আরও অনেকে লিখেছেন, 'একটাই অনুরোধ দয়া করে কোনোভাবেই তোমার ট্যাটু গুলো এতে শো অফ করতে যেও না।আসলে, দূর্গা মা কে ওই ভাবে দেখা তো ঠিক অভ্যেস নেই আপামর বাঙালির.. '। মেক আপ নিয়ে মন্তব্য করে অনেকে লিখেছেন, 'চুল গুলাই তো মা দুর্গার মত নয়, কস্টিউম প্ল্যানিং খুব বাজে‌!!'
চাঁদের পাহাড়ের পরিচালক কমলেশ্বরের মন্তব্য, “দর্শকরা আসলে দুর্গার মধ্যে লার্জার দ্যান লাইফ কাউকে দেখতে চান। সেক্ষেত্রে রুপোলি পর্দার অভিনেতা, অভিনেত্রীদের সাধারণত এই পৌরাণিক চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে। যেহেতু সেই অতিবাস্তব জীবনের প্রত্যাশাকে তুষ্ট করেন সেকারণেই নামকরা মুখ থাকলে সুবিধাই হয়। বর্তমান সময়ে টিআরপির কথা মাথায় রেখেই যে সিংহভাগ ক্ষেত্রে অভিনেতা-অভিনেত্রীদের নির্বাচন করা হয়, তাতে কোনও সন্দেহ নেই। দর্শক যা চাইছে, সেটার উপর ভিত্তি করেই টেলিভিশন চ্যানেল চলে। আর তা মাথায় রেখেই চরিত্র চিত্রায়ণ করা হয়। তবে কাস্টিংয়ের ক্ষেত্রে আমাদের নিজস্বও একটা আলাদা পছন্দ রয়েছে। সেক্ষেত্রে মহালয়ার জন্য আমি নিজে মিমির কথা বলেছিলাম।” অভিনেত্রী সাংসদের ভূয়সী প্রশংসা করে পরিচালক জানান, 'দর্শকরা আসলে দুর্গার মধ্যে লার্জার দ্যান লাইফ কাউকে দেখতে চান। সেক্ষেত্রে রুপোলি পর্দার অভিনেতা, অভিনেত্রীদের সাধারণত এই পৌরাণিক চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে। যেহেতু সেই অতিবাস্তব জীবনের প্রত্যাশাকে তুষ্ট করেন সেকারণেই নামকরা মুখ থাকলে সুবিধাই হয়। দর্শক যা চাইছে, সেটার উপর ভিত্তি করেই টেলিভিশন চ্যানেল চলে '।তবে নিজের পছন্দকে গুরুত্ব দিয়ে মহালয়ার জন্য মিমিকেই কাস্ট করতে বলেছিলেন বলেই দাবি করলেন চাঁদের পাহাড়ের পরিচালক ।
        বিভিন্ন নাচের দৃশ্যের কোরিওগ্রাফি করেছেন সুদর্শন চক্রবর্তী এবং শো পরিচালনা করেছেন জয়দীপ মুখোপাধ্যায়।
     8ই অক্টোবর সোমবার স্টার জলসায় ভোর 5টা এবং সকল 8টায় সম্প্রচারিত হবে দুর্গতিনাশিনী দুর্গা। আগের দিন, অর্থাৎ 7ই অক্টোবর রবিবার দুপুর 2টোয় একটা বিশেষ প্রিভিউ সম্প্রচারিত হবে।

No comments:

Post a Comment