সুজানা পারভিন:- সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এন আই এ-র কাছে খবর আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যা করার। "কিল
নরেন্দ্র মোদি " এমনই একটি লেখা হোয়াটসঅ্যাপ মেসেজর মাধ্যমে মারফত হয়েছে। সেই খবর তৎক্ষণাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে এসে হাতের নাগালে এসে পৌঁছেছে। সেই খবর শুনে দুশ্চিন্তা বেড়েছে এন আই এ আধিকারিকদের।
বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসারদের সঙ্গেও কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রক। এন আই এ-র কাছে গত ৮ আগষ্ট
রাতে এই ইমেইল টা এসেছে। ইমেইল- এর মেসেজ পাওয়ার পরেই নড়েচড়ে বসেছেন তাঁরা। তারপর স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখে সতর্ক করে দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রধানমন্ত্রী ছাড়াও দেশের কয়েকজন তাবড় রাজনীতিবিদকে হুমকি দেওয়া হয়েছে। তারপর স্বীকার হলেন প্রধানমন্ত্রী।
এই বিষয়টিকে নিয়ে তোড়জোড় করা হচ্ছে। জোর দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর নিরাপত্তার উপর। সর্বাপেক্ষা গুরুত্ব দিয়ে আলোচনায় বসেন স্বরাষ্ট্রমন্ত্রকেরা। কেন্দ্রীয় সবকটি নিরাপত্তা বিভাগের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। খুঁটিয়ে দেখা হচ্ছে বিষয়টিকে।
No comments:
Post a Comment