বিনা অনুমতিতে ভিডিও! তাও আবার তৃনমূল নেতা মদন মিত্রের ! কী হল এরপর
সুজানা পারভিন; অনুমতি ছাড়াই কয়েকজন ব্যক্তি ভিডিও করলেন তৃনমূল নেতা মদন মিত্রের। বালিগঞ্জের তিনজন বিজেপি কর্মী এমন কাজ করে। গ্রেফতার করা হয় তাদের।
মদন মিত্র দাবি করেন, ওই তিনজন বিজেপি কর্মী দেখা করার অজুহাতে গতকাল বালিগঞ্জের অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার অফিসে আসে। তারপর মোবাইলে তারা ভিডিও করতে শুরু করে। এই কর্মকাণ্ড নজরে পড়ে মদন মিত্রের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের। তারাই তৎক্ষণাৎ অভিযোগ দায়ের করে এবং পুলিশ এসে ধৃতদের গ্রেফতার করে নিয়ে যায়। তিন ধৃত বেলঘড়িয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।

No comments:
Post a Comment