ধ্রুপদী ভাষার মর্যাদা পাক বাংলা,ট্যুইট করে আবেদন জানলেন মুখ্যমন্ত্রী - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, September 14, 2020

ধ্রুপদী ভাষার মর্যাদা পাক বাংলা,ট্যুইট করে আবেদন জানলেন মুখ্যমন্ত্রী

ধ্রুপদী ভাষার মর্যাদা পাক বাংলা,ট্যুইট করে আবেদন জানলেন মুখ্যমন্ত্রী



 #মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে হিন্দি দিবসের শুভেচ্ছা জানালেন । হিন্দি ভাষাকে প্রচার এবং চর্চা করার উদ্দেশে আয়োজিত এই দিনে বরবারই শুভেচ্ছা জানিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। এবারও তার অন্যথা হল না। একইসঙ্গে NEP 2020–র ধ্রুপদী ভাষার তালিকায় বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করার জন্য এদিন ফের কেন্দ্রের কাছে আবেদন জানলেন মুখ্যমন্ত্রী।
সোমবার  তিনি টুইটে  কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত ‘‌বৈচিত্র‌্যের মধ্যে ঐক্য’‌–র প্রসঙ্গে উল্লেখ করে লেখেন, ‘‌বাংলার এই মাটিতে সব কিছুই অন্তর্ভুক্ত। 






এই রাজ্যে বৈচিত্র‌্যের মধ্যে ঐক্যবদ্ধ বজায় রাখার চেষ্টা  তিনি সব সময় চালিয়ে যায়। পশ্চিমবঙ্গ সরকার বাংলায় হিন্দি শিক্ষা, সংস্কৃতি এবং হিন্দি সম্প্রদায়ের কল্যাণের হেতু বিভিন্ন উদ্যোগ নিয়ে এসেছে।’‌
   টুইটে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘‌রাজ্য সরকার হিন্দি, উর্দু, গুরমুখী, অলচিকি, রাজবংশী, কামতাপুরী, কুরুখ ভাষাকে স্বীকৃতি দিয়ে সব ভাষাভাষির মানুষের বিকাশের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেন্দ্রের কাছে আমার অনুরোধ, নয়া জাতীয় শিক্ষানীতির (NEP 2020) ধ্রুপদী ভাষার তালিকায় বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করার জন্য যা প্রয়োজন তা করা হোক।’‌
    কি হবে কেন্দ্রীয় সরকারের রায়?তবে একাংশ মানুষ মনে করেন কেন্দ্রীয় সরকার এই আবেদনের যথাযথ মর্যাদা রাখবেন কিন্তু বাস্তবে কেন্দ্রীয় সরকার কি মতামত বা রায় দেবেন তার অপেক্ষাতেই তাকিয়ে রয়েছে সমগ্র রাজ্যবাসী।

No comments:

Post a Comment