করোনা সংক্রান্ত কিছু নীতি প্রকাশ করলেন স্বাস্থ্য মন্ত্রক
#করোনা #স্বাস্থ্যমন্ত্রক
করোনা সংক্রমিত হয়েছেন অনেকেই। অনেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন আবার অনেকের মৃত্যু ঘটেছে। করোনা কে হাড়াতে হলে বিধি মেনে চলার সাথে সাথে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি। সেই ক্ষেত্রে কী করা উচিত ও কী না করা উচিত পরামর্শ দেন স্বাস্থ্য মন্ত্রক। তাতে মাস্ক ও অন্যান্য স্বাস্থ্য বিধি মানার পাশাপাশি গরম জল খাওয়া, প্রানায়াম ও যোগাসন করা।
সুস্থতায় কেন্দ্রের নিয়ম শৃঙ্খলা,
সকাল-সন্ধ্যে হাঁটতে হবে। পুষ্টিকর খাবার খাওয়া , পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিতে হবে। মদ্যপান ও ধূমপান নিষেধাজ্ঞা জারি করেন।
রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে স্বাস্থ্য মন্ত্রকের নিয়ম শৃঙ্খলা
রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে আয়ুষ চিকিৎসকের নির্দেশ মতো ওষুধ খাওয়া যেতে পারে বলে পরামর্শ দেন। এছাড়াও রোজ সকালে ১চামচ চ্যবনপ্রাশ, আয়ুষ ক্বাথ, দিনে দু-বার অশ্বঘন্ধা ট্যাবলেট বা গুড়ো খাওয়া ভালো।
তাছাড়া আমলকি, মুলেঠি গুড়ো খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে সকাল বিকেল গরম দুধে হাফ চা-চামচ হলুদ মিশিয়ে খেলে ভালো হবে। এছাড়াও গরম জলে নুন ও হলুদ দিয়ে গার্গল করতে বলা হয়েছে।
এই সমস্ত বিধি মেনে চললেই সুস্থ্য থাকার প্রবনতা দেখা দেবে।

No comments:
Post a Comment