অবশেষে ৮ বছর পর পদ্মার ইলিশের আগমন হচ্ছে ভারতে
সৃজিতা ব্যানার্জী: বর্ষা প্রায় শেষের পথে , এখন বাঙালি খাদ্যরসিকদের পাতে পড়ল না ইলিশ মাছ। তাদের দুঃখের দিন শেষ অবশেষে ৮ বছর পর আগামী সপ্তাহে কলকাতায় ঢুকছে ১৪৫০টন বাংলাদেশি পদ্মার ইলিশ। ২০১২ সালে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করা হয়।
এবছর লকডাউনের জেরে জল দূষন কম হওয়ার ফলে এবং পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত ভালো হওয়ার কারণে এইবার ভালো ইলিশ মাছ পাওয়া যেতে পারে। কিন্তু সেই আশা পূরণ হয়নি , উল্টে ইলিশের এত দাম যা তা কেনার সমর্থ অনেকেরই নেই।
বিশেষজ্ঞরা একাংশের মতে বিক্ষিপ্ত বৃষ্টি ও দীর্ঘদিন ধরে নদীবক্ষে পলি জমার কারণে ইলিশ উৎপাদন কম হচ্ছে। কিন্তু বাংলাদেশের ছবি টা একদমই অন্য রকম সেখানে এই বার প্রচুর ইলিশ ধরা পড়েছে। তাই বাংলাদেশ সরকার এই বার ভারতে ইলিশ রপ্তানি করার সিধান্ত নিয়েছে।
সেখানে ইলিশ দাম ৬০০ থেকে ১২০০ এর মধ্য ঘোরাঘুরি করছে। পশ্চিমবঙ্গের এক মৎস্যজীবী সংগঠনের নেতা প্রদীপ চ্যাটার্জি মনে করেন ‘এমনও হতে পারে, ভারতের নদীতে বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে ইলিশ ঝাঁকে ঝাঁকে গতিপথ বদলে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে।'
সেখানে শোনা যাচ্ছে এই সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গে আসছে পদ্মার ইলিশ।সূত্রের খবর রাজ্য সরকার সঙ্গে বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কৃষি ও উৎপাদকদের সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে । শ্যামসুন্দর দাস অবশ্য আশাবাদী তিনি মনে করেন,'এখন সময় আছে। ইলিশ মাছ অক্টোবর পর্যন্ত স্থায়ী হয়।তাই এরপর যদি বৃষ্টি পরে তাহলে বাঙালির পাতে ইলিশ পড়তে পারে।'

No comments:
Post a Comment