ই-পাস ছাড়া প্রবেশ নিষিদ্ধ মেট্রো স্টেশনে
#মেট্রো
চালু হল কলকাতা মেট্রো তবে এক্কেবারে নতুন নিয়মে। এই করোনা আবহাওয়াতে সমস্ত জিনিসের ওপরই জারি হয়েছে নতুন নিয়ম।
সোমবার থেকে যাবতীয় নিয়মকানুন মেনেই চালু হল কলকাতা মেট্রো।
মেট্রোয় শুধুমাত্র চড়া নয়,প্রবেশ করতে গেলেও লাগছে এই ই-পাস। সম্পূর্ন বিনামূল্যে পাওয়া যাবে ই-পাস।
কলকাতা মেট্রোর অ্যাপ বা ওয়েবসাইট বা রাজ্যসরকারের পথদিশা অ্যাপ থেকে যাত্রীরা গ্রহণ করতে পারেন এই ই-পাস।
বেসরকারী সংস্থা ও রাজ্যসরকারের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এই ই-পাস। অবশ্যই সঙ্গে নিজের একটা পরিচয় পত্র রাখতে হবে।
কিন্তু কিভাবে যাত্রীরা সংগ্রাহন করবেন এই ই-পাস। প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে বা অ্যাপে গিয়ে সিলেক্ট করতে হবে ‘বুক ইয়োর জার্নি।
তারপর নিম্নলিখত কিছু পদক্ষেপের মাধ্যমে আপনি পেয়ে যাবেন ই-পাস - লিখতে হবে যাত্রীর নাম, এরপর যাত্রা শুরুর স্টেশনের নাম থেকে যাত্রীর গন্তব্য স্থলের নাম লিখতে হবে।
এরপরই পায়ে যাবেন QR কোড।
এই QR কোডই হল বারকোড, যা মেট্রো স্টেশনের দাররক্ষী বা নিরাপত্তারক্ষীদের দেখলেই ঢোকার অনুমতি পাওয়া যাবে।
এই বারকোডর ভ্যালু ১২ ঘন্টা পর্যন্ত থাকবে। এই অতিমারী অবস্থায় আর টোকেন পাওয়া যাবে না, সবাইকে স্মার্টকার্ড ব্যবহার করতে হবে।

No comments:
Post a Comment