সুজানা পারভিন:- করোনার জেরে হাত গুটিয়ে বসে থাকতে হয় কর্মহীন শ্রমিকদের। করোনা মহামারিতে দূর্দশার সম্মুখীন হতে হয় তাদের। ফলে অসহায় হয়ে পরে তারা। তাদের কথা মাথায় রেখে ১০০দিনের কাজ শুরু করার পরিকল্পনা করেন কেন্দ্র। বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে এই পরিকল্পনার উপর।
আবাসন ও শহর মন্ত্রকের যুগ্মসচিব সঞ্জয় কুমার জানিয়েছেন, প্রথমে ছোটো ছোটো শহর গুলিতে ১০০ দিনের কাজ চালু হতে পারে। প্রাথমিকভাবে তার জন্য ৩৫ হাজার কোটি টাকা খরচ হতে পারে বলে ভাবা হচ্ছে । তিনি আরও বলেন, সাধারণত বড়ো শহর গুলিতে যে প্রকল্প হয়, সেখানে দক্ষ শ্রমিকরা কাজ করেন। তাই ছোটো শহর গুলিতে ১০০ দিনের কাজের প্রকল্প চালু করা হলো। বর্তমানে ২৭ কোটির বেশি মানুষ ওই প্রকল্পে কাজ পেয়ে থাকে । যে শ্রমিকরা লকডাউনে কাজ হাড়িয়ে ফেলেছে , তাদের অন্য সংস্থার জন্য বিশেষ সহায়ক হয়েছে এই প্রকল্প।
মোদি সরকার চলতি বছরে ইতিমধ্যে গ্রামে ১০০ দিনের কাজের জন্য ১ লক্ষ কোটি টাকা খরচ করেছেন। এই প্রকল্পে গ্রামের কোনও শ্রমিক বছরে ১০০ দিনের কাজ পান। দৈনিক মজুরি পান, ২০২ টাকা। চলতি বছরে আর্থিক দিক দিয়ে প্রথম ত্রৈমাসিক ডিজিপি কমেছে ২৩.৯ শতাংশ।
লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের এক সমীক্ষায় জানা যায় , লকডাউনের ফলে শহরে বিরাট সংখ্যক মানুষ কাজ হাড়িয়ে ফেলেছে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি এক সমীক্ষক সংস্থা জানায়, এপ্রিলে ভারতে ১২কোটি ১০ লক্ষ মানুষ দরিদ্র হয়ে পড়েছে। দেশে বেকারত্বদের হার দাড়িয়েছে ২৩ শতাংশ। পরে আনলক পর্ব শুরুর পর্বে অবশ্য কেউ কেউ কাজ পেয়েছে। এর মধ্যে আশার কথা জানিয়েছেন সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি সুব্রমনিয়াম।
কর্মের নিস্তব্ধতায় জোর নিয়ে আসা হচ্ছে। অর্থনীতির বিকাশ তলানিতে পৌঁছানোর পরে ফের ঘুরে দাড়ানোর সম্ভাবনা দেখা গিয়েছে।
No comments:
Post a Comment