কর্মসংস্থান যোগাতে কর্মী নিয়োগ,রেল কর্তৃপক্ষের - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, September 3, 2020

কর্মসংস্থান যোগাতে কর্মী নিয়োগ,রেল কর্তৃপক্ষের

স্বাগতা মিস্ত্রী:   সারা বিশ্ব জুড়ে দাঁপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। সারা দেশে একটানা লকডাউনের ব্যবস্থা নিয়েছে সরকার। প্রত্যেকেই কোভিড-১৯-এর জেরে গৃহবন্দি। আর এই মারণ ভাইরাসের জেরে বড় ধাক্কা  পড়েছে অর্থনীতির উপর। আর তারই প্রভাব পড়েছে কর্মসংস্থানে। তার ফলেই কর্মহীন হয়ে পড়তে পাড়ে বহু  মানুষ এই আশঙ্কাতেই সকলে উদ্বিগ্ন হয়ে রয়েছে। এই চিন্তার মধ্যেই চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর  নিয়ে হাজির রেলের দক্ষিণ শাখা। রেলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বহু শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে রেল।
 বিভিন্ন পদে প্যারা মেডিক্যাল স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল  রেল। পুজোর মুখেই চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। শীঘ্রই প্রায় এক লক্ষ পদে কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল। নয়া রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, রেলের সুরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। তার জন্য আগামী কয়েক বছরের মধ্যে এক লক্ষ কর্মী নিয়োগ করা হবে।
     ৩৫,২০৮ খালি পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি ৷ সাউথ সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে এই কর্মখালির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ নন-টেকনিক্যাল স্নাতক স্তরের বিভিন্ন পদে এই নিয়োগের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।
ভারতে যে সব সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থা সবচেয়ে বেশি কর্মসংস্থান দেয়, রেলওয়ে তাদের অন্যতম। তবে, দীর্ঘদিন পর ভারতীয় রেল এক সঙ্গে এতগুলি পদে নিয়োগ করতে চলেছে।
এরমধ্যে ১০ হাজার ৬২৮টি শূন্যপদে নিয়োগের কথা জানানো হয়েছিল যাদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ। 
এছাড়াও  জুনিয়র ক্লার্ক এবং টাইপিস্ট, অ্যাউন্টস ক্লার্ক, জুনিয়র টাইম কিপার, ট্রেন ক্লার্ক এবং কমার্শিয়াল ও টিকিট ক্লার্ক পদে আবেদনের  কথাও উল্লেখ করা হয়েছিল যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক বা সমতুল। এরমধ্যে ট্র্যাফিক অ্যাসিস্ট্যান্ট, গুডস গার্ড, সিনিয়র কমার্শিয়াল এবং টিকিট ক্লার্ক, সিনিয়র ক্লার্ক, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র টাইম কিপার, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস এবং স্টেশন মাস্টার পদ ছিল। এই ক্ষেত্রে শূন্যপদ ছিল ২৪ হাজার ৬৪৯টি। 
 দশম শ্রেণী পাসেরা এই পদের জন্য আবেদন করতে পারবেন ৷ আর্থিকভাবে পিছিয়ে থাকা কর্মপ্রার্থীদের জন্য থাকছে বিশেষ ধরণের সংরক্ষণ ৷ অ্যাপ্রেন্টিস পদের জন্য হবে এই নিয়োগ প্রক্রিয়া ৷  ৫০০টাকার ফর্ম কিনতে হবে প্রার্থীদের ৷ তবে প্রার্থাদীরে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না Railway Job Apply Online-আবেদন করতে হবে এই চাকরিতে আবেদন করার জন্য ।
মূল বেতন ছাড়াও এই পদে নিয়োগের পর মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা ,পরিবহন ভাতা, পেনশন প্রকল্প ,চিকিৎসার সুযোগ সুবিধা ও আরো অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
যে যে পদের জন্য অনলাইন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে সেগুলি হল-
এক ক্লার্ক কাম টাইপিস্ট
একাউন্স ক্লার্ক কাম টাইপিস্ট 
টাইম কিপার 
ট্রেনস ক্লার্ক
 কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক 
ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট  
গুডস গার্ড 
কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস 
স্টেশন মাস্টার 
         বয়সসীমা 
সাধারণ ক্যাটেগরির জন্য 18 থেকে 33 অন্যান্য অনগ্রসর শ্রেণী (ওবিসি) জন্য 18 থেকে 36 এবং তপশিলি জাতি ও উপজাতির জন্য( এসি/এসটি) 18 থেকে 38 বছর 
        শিক্ষাগত যোগ্যতা
যেসব পদের জন্য স্নাতক দরকার সেই সব পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সমতুল হতে হবে।
প্রকৌশলী, প্রযুক্তিবিদ এবং ক্লার্ক পদ পদে নিয়োগের আবেদন প্রক্রিয়াও জারি রয়েছে।

No comments:

Post a Comment