স্বাগতা মিস্ত্রী: দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা ছড়ানো হচ্ছে তা গুজব, মিথ্যা খবর। এভাবে দুর্গাপুজো নিয়ে মিথ্যা খবর ছড়ানো নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) হোয়াটসঅ্যাপে ভুয়ো এক মেসেজ নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশ দিবসের অনুষ্ঠানে এই নিয়ে বলেন, যারা এই কাজ করেছে তাদের কান ধরে ওঠবোস করান।
কোভিড পরিস্থিতিতে কিভাবে হবে ঠাকুর দেখা, তা নিয়ে চিন্তার অন্ত নেই বাঙালির। সেই চিন্তা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ভুয়ো এক হোয়াটসঅ্যাপ। এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন।কিভাবে হবে দুর্গাপুজো এনিয়ে আমজনতার চিন্তার শেষ নেই ৷ তার মাঝেই দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্টের ছড়াছড়ি। করোনায় পুজো নিয়ে আরও উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে এই ভুয়ো খবরগুলি ৷ বাঙালির সেরা উৎসবকে নিয়ে করোনা আবহে এমন কুৎসিত প্রচেষ্টায় তীব্র ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের পুলিশদের সম্মাননা অনুষ্ঠানের মঞ্চ থেকেই নাম না করে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি মেসেজ ভাইরাল হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘সারারাত ঘুরে প্রতিমা দর্শন বন্ধ’। এই মেসেজে আরোও লেখা ছিল, এবছর পুজোয় পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত বিকেল পাঁচটার পর থেকে জারি থাকবে নাইট কারফিউ। এছাড়াও লেখা রয়েছে মণ্ডপে একসঙ্গে পাঁচজনের বেশি প্রবেশ করা যাবে না এবং প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং হবে। অষ্টমীর অঞ্জলিতে ফুল দেওয়া যাবে না। প্রতিমা নিরঞ্জনের সময় শোভাযাত্রা বন্ধ রাখার কথাও উল্লেখ রয়েছে এই মেসেজে।
মঙ্গলবার টুইটে পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ওই মেসেজের কোনও সত্যতা নেই। যে বা যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। পশ্চিমবঙ্গ পুলিশের তরফে ফেসবুক ও টুইটারে একটি ছবিও পোস্ট করা হয়। তাতে বড় অক্ষরে ‘ভুয়ো’ লেখা। ছবির সঙ্গে লেখা হয়েছে,”দুর্গাপুজো নিয়ে হোয়াটসঅ্যাপে এই গুজবটি ছড়াচ্ছে। এ রকম কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। দয়া করে মেসেজটি ফরোয়ার্ড করবেন না। এটি মিথ্যা।”
নবান্নে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘"সবকটাকে ধরে ১০০ বার কান ধরে ওঠবোস করাতে হবে। ভুয়ো খবর ছড়ানোর সব সীমা ছাড়িয়ে গেছে। ওরা যদি প্রমাণ করে এমন কোনও নির্দেশ সরকার দিয়েছিল তাহলে আমি কান ধরে ওঠবোস করব,"।
No comments:
Post a Comment