স্বাগতা মিস্ত্রী: ‘নিট’ (NEET) পরীক্ষার্থীদের কথা ভেবে পূর্বঘোষিত ১২ সেপ্টেম্বরের (শনিবার) লকডাউন বাতিল করল পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার টুইট করে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী ১৩ সেপ্টেম্বর মেডিক্যালে অভিন্ন প্রবেশিকা ‘নিট’, কিন্তু ১১ এবং ১২ সেপ্টেম্বর রাজ্যে পূর্বঘোষিত লকডাউন। দূর-দূরান্ত থেকে কলকাতা সহ অন্যান্য পরীক্ষাকেন্দ্রে ছেলেমেয়েদের নিয়ে আগাম পৌঁছবেন কী করে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা।
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানালেন ১২ সেপ্টেম্বরের (শনিবার) লকডাউন বাতিল করল পশ্চিমবঙ্গ সরকার।
লকডাউনের দিন পরিবর্তনের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী কে চিঠি পাঠিয়েছিল অভিভাবকদের সংগঠন ‘টাগের্ট এমবিবিএস ফোরাম ফর বেঙ্গল’। এছাড়াও বিভিন্ন বিরোধী দলনেতারাও লকডাউন প্রত্যাহার করা নিয়ে আর্জি জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রীর কাছে।
অবশেষে প্রত্যাহার করা হল ১২ সেপ্টেম্বর লকডাউন,অর্থাৎ ১২ সেপ্টেম্বর কোনো লকডাউন থাকছে না।
No comments:
Post a Comment