বেশ মজাদার মুহুর্ত; ভ্যাকুয়াম ক্লিনারের শব্দের ভয়ে জড়িয়ে ধরলো পোষ্য কুকুরকে বছর দেড়েকের ছোট্টো মেয়ে
সুজানা পারভিন; বাচ্চা ছেলে মেয়েরা বাড়ির সকলের প্রিয় হয়ে উঠে। তাদের উল্লাস আনন্দে আত্মহারা ও মেতে ওঠেন বাড়ির পরিজনেরা। এবং মুখের মধ্যে স্নেহের হাসি কান্না আকৃষ্ট করে তাদের। সেই বাচ্চারা যখন কোনও কিছুতে ভয় পেয়ে যায় তখন জাপটে ধরে তার মা বাবাদের। কিন্তু এখানে কিছু অন্য রকম মজাদার মূহুর্ত ফুটে উঠেছে। ভ্যাকুয়াম ক্লিনারের শব্দের ভয়ে জাপটে ধরলো বাড়ির ছোট্ট মেয়ে পোষ্য কুকুরকে।
বছর দেড়েকের ছোট্টো মেয়ে বাড়ির মধ্যে টলতে টলতে ঘুরছিল । হঠাৎ তার বাবা চালিয়ে দিলেন ভ্যাকুয়াম ক্লিনার । ঘর ঘর শব্দে ভয় পেয়ে সে তার নিজের ক্ষমতায় দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো পোষা কুকুরের গলায়। সামাজিক মাধ্যমে ভিডিও টি ভাইরাল হয়ে গিয়েছে। এই মিষ্টি মজাদার মুহুর্ত সকলের নজর কেড়ে নিয়েছে। তার সাথে সাথে শব্দে ভয়পায় কুকুরটিও। কিন্তু ঘটনাটির কোথায় ঘটেছে সেটি জানা যায়নি।

No comments:
Post a Comment