রাজ-শুভশ্রীর পরিবারে খুশির খবর, বাবা-মা হলেন রাজ-শুভশ্রী
স্বাগতা মিস্ত্রী: মা হলেন শুভশ্রী। বাবা হলেন রাজ। শনিবার সকালেই রাজ-শুভশ্রীর পরিবারে এল খুশির খবর।
খুশিতে ডগমগ নতুন বাবা রাজ! অপেক্ষা আর সইছিল না... কবে ছোট্টটা আসবে? রীতিমতো দিন গুনছিলেন টলিউডের এই পাওয়ার কাপল, শনিবার পুত্র সন্তানের জন্ম দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। খুশির হাওয়া চক্রবর্তী ও গঙ্গোপাধ্যায় পরিবারে।
শনিবার বেলা দেড়টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন শুভশ্রী। মা ও সদ্যোজাত দুজনেই সুস্থ রয়েছেন।

No comments:
Post a Comment