টিএনইডেস্ক : অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর মৃত্যু তদন্ত ঘিরে প্রতিদিন জলঘোলা হচ্ছে। অপ্রত্যাশিত ভাবে মৃত্যুর পরেই মিডিয়ায় এই তদন্ত নিয়ে সার্কাস তৈরী হয়েছে, এমন ভাবেই তোপ দাগলেন অভিনেত্রী বিদ্যা বালান।
সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পরেই রিয়া চক্রবর্তীকে নানান কুৎসিত সমালোচনার সম্মুখীন হতে হয়েছে, বর্তমানেও হচ্ছে। তবে রিয়া চক্রবর্তী এখন যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তা ঠিক নয়। রিয়া চক্রবর্তীর পাশে সকলের দাঁড়ানো উচিত - এমন কথাও বলতে শোনা গেছে অনেককেই।
তবে এবার দক্ষিণী অভিনেত্রীর ট্যুইটের পরেই সরব হন অভিনেত্রী বিদ্যা বালান। দক্ষিণী অভিনেত্রীর ট্যুইটের প্রত্যুত্তরে বিদ্যা বালান ট্যুইট করেন, ' অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর মৃত্যু নিয়ে মিডিয়ায় সার্কাস চলছে। রিয়ার এই পরিস্থিতিতে একজন মহিলা হিসেবে আমারও হৃদয় ভেঙে যাচ্ছে। আইনের উপর আস্থা রাখুন, আইনকে আইনের পথে চলতে দিন। এখনও প্রমাণ হয়নি রিয়া দোষী।'
No comments:
Post a Comment