দরকার নেই হিন্দুত্বের সার্টিফিকেট, প্রয়োজনে শিবসেনা হিন্দুত্বের তলোয়ার নিয়ে আসবে, গেরুয়া শিবিরকে তোপ রাউতের - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, November 18, 2020

দরকার নেই হিন্দুত্বের সার্টিফিকেট, প্রয়োজনে শিবসেনা হিন্দুত্বের তলোয়ার নিয়ে আসবে, গেরুয়া শিবিরকে তোপ রাউতের

দরকার নেই হিন্দুত্বের সার্টিফিকেট, প্রয়োজনে শিবসেনা হিন্দুত্বের তলোয়ার নিয়ে আসবে, গেরুয়া শিবিরকে তোপ রাউতের 




টিএনই ডেক্স;  আগামীকাল শিব সেনার তরফ থেকে সঞ্জয় রাউত গেরুয়া শিবির অর্থাৎ বিজেপিকে খোঁচ দিয়েছেন," আমাদের অন্য কোনও দলের থেকে হিন্দুত্বের সার্টিফিকেট দরকার নেই। দেশের যখনই আমাদের প্রয়োজন পড়বে, বরাবরই শিব সেনা হিন্দুত্বের তলোয়ার নিয়ে এগিয়ে আসবে।"





            শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত এ এন আই  সংবাদ সংস্থাকে এ বিষয় সম্পর্কে বলেছেন," আমরা ছিলাম, আছি ও চির কালই হিন্দুত্বেবাদী থাকব। কিন্তু আমরা ওদের মতো হিন্দুত্বের তাস খেলি না।" মহারাষ্ট্রের সকল ধর্মীয় প্রতিষ্ঠান খোলার কথা বলা হয়েছে। তারপরেই  বলা হয় হিন্দুত্বের জয় হল।
            বিজিপিকে এই মন্তব্য করার পরও আক্রমনাত্মক মেজাজে দেখা গেল শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতকে। তাঁর বক্তব্য," এটা কারও জয় পরাজয়ের ব্যাপারই নয়।" তাঁর কথানুসারে প্রধানমন্ত্রী নিজেই মন্দির বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই 'হিন্দুত্বের জয়' কথাটি অর্থহীন।  "আশাকরি প্রধানমন্ত্রী এই সব লোকদের বুঝিয়ে দেবেন জয়-পরাজয় মানেটা কী।"
         তিনি আরও বলেছেন,"  খামোখা কৃতিত্ব নেওয়ার কিছু নেই। ভগবানের ইচ্ছাতেই সকলে বাড়িতে ছিলেন। আবার এখন তাঁর ইচ্ছেতেই মন্দির খোলা হচ্ছে সর্তকতা বিধি মেনে।"
                 অনেক মাস থেকে করোনার কারণে বন্ধ করা হয়েছিল ধর্মীয় স্থানগুলি। গত সোমবার থেকে সেগুলি খুলে দেওয়া হয়েছে তবে কোভিড বিধিনিষেধ জারি রয়েছে।

No comments:

Post a Comment