কেমন কাটবে আজকে সারাটাদিন??জানতে চোখ রাখুন আজকের রাশিফলে
টিএনই ডেস্ক : জ্যোতিষ শাস্ত্র অনুসারে দৈনিক রাশিফল জাতক-জাতিকার প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে। এটি জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরণ, যার মাধ্যমে শুভ-অশুভ সময় নির্ণয় পূর্বক বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যকথন করে। বৈদিক জ্যোতিষে সম্পূর্ণ জন্ম কুণ্ডলী ৩৬০ ডিগ্রীর হয়ে থাকে এবং প্রতিটি রাশি ৩০ ডিগ্রি।১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন এর নিজ নিজ অধিপতি গ্রহ রয়েছে। আবার প্রতিটি গ্রহের ৩টি করে মোট ২৭টি নক্ষত্র রয়েছ। যে কারণে প্রতিটি রাশির ফলাদেশ বা রাশিফল ভিন্ন হয়ে থাকে।ভারতীয় বৈদিক জ্যোতিষ শাস্ত্রে প্রধানত ১২ টি রাশি, ৯ টি গ্রহ ও ২৭ টি নক্ষত্র নিয়ে হিসেব কষা বা গণনা করা হয়ে থাকে।
মেষ
মেষ রাশির জাতিকার দিনটি ভালো যাবে না। সাংবাদিক ও মুদ্রণ ব্যবসায়ীদের পেশাগত ঝুঁকি বাড়তে থাকবে। আর্থিক ক্ষেত্রে ছোট ভাই বোনের সাথে কোনো প্রকার মনমালিন্য হওয়ার আশঙ্কা। গার্মেন্টস ব্যবসায়ীরা নুতন কাজের ওয়ার্ক অর্ডার পেতে পারেন। প্রতিবেশীর কারনে কোনো আইনি জটিলতায় পড়ার আশঙ্কা। অনলাইন বিক্রয়ে ভালো আয়ের আশা আছে।
বৃষ
বৃষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। সঞ্চয়ের প্রচেষ্টায় কিছু বাধা বিপত্তির আশঙ্কা। ব্যবসায়ীক কিছু বকেয়া বিল আদায়ের সুযোগ রয়েছে। বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে। হটাৎ করেই বাতের পীড়ায় ভুগতে পারেন। বৈদেশিক উৎস থেকে ধন লাভের যোগ প্রবল। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় ঝামেলার আশঙ্কা।
মিথুন
মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। কাজে কর্মে বাধা বিপত্তি দেখা দেবে। শারীরিক ভাবে কিছুটা দূর্বল থাকতে পারেন। সময় ঝামেলাপূর্ণ। হটাৎ করেই ব্যবসাপ্রতিষ্ঠানে বা কর্মস্থলে সকলের সাথে তর্ক বিতর্ক বা ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন। দাম্পত্য ক্ষেত্রে আজ প্রবল কলহের যোগ। অংশিদারী ব্যবসায় অংশিদারের সাথে ঝামেলা দেখা দেবে।
কর্কট রাশি
নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই ধৈর্য্য বজায় রাখুন। দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন। প্রিয়জনের কাছ থেকে পাওয়া আঘাত মনে কষ্ট বাড়াতে পারে। পিতামাতার সঙ্গে কোনো ব্যবহার নিয়ে মানসিক অশান্তি দেখা দিতে পারে। বাড়তি কোনো খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
সিংহ রাশি
আপনি আজ কিছু সমস্যার সম্মুখীন হবেন— কিন্তু বাস্তবসম্মত হন এবং যারা সাহায্যের হাত প্রসারিত করেছে তাদের থেকে অলৌকিক কিছু আশা করবেন না। বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে। রাজনৈতিক কাজে সাফল্য পেতে পারেন। মনোবাসনা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। আইনি কোন কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে। মহিলাদের ব্যাপারে অশান্তির আশঙ্কা রয়েছে। বাজে খরচ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন।
কন্যা রাশি
কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতে পারে আজ। কর্মক্ষেত্রে অনেক সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। উত্তরে যাত্রা সুখকর হবে।কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে দিনের বেশিরভাগ সময়েই ব্যস্ত রাখবে। কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করেছেন আজ সেগুলো ফিরে পাবার দিন।
তুলা
এই রাশির জাতক জাতিকারা কোনও অপরিচিত ব্যক্তি থেকে সাবধান থাকুন। ব্যবসায় আজ সম্মান ও লাভ অনেক বাড়তে পারে। পেটের সমস্যার জন্য আজ আপনার কাজের সমূহ ক্ষতি হতে পারে।
বৃশ্চিক
রাজনীতির সঙ্গে যুক্তরা ভাল খবর পাবেন। আজ সারা দিন নানান কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। তবে অযথা কোনও অশান্তি ঘটতে পারে।
ধনু
অর্থের কারণে চাপ বাড়তে পারে। কোনও ভাল কাজ না হওয়ার জন্য মানসিক বেদনা থাকবে। কাজের জন্য নতুন কিছু চেষ্টা করতে পারেন। সফল হবেন।
কুম্ভ
ছোট ছোট বিষয়ে আপনার রেগে যাওয়া একদমই ভাল নয়। আপনাকে গুরুজনদের শ্রদ্ধা করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যদি সরকারি চাকরি করেন তবে আজ সমস্ত কাজ যত্ন সহকারে করুন। অবহেলা আপনার সমস্যা বাড়াতে পারে। অন্যদিকে, ব্যবসায়ীদের ভাল লাভের জন্য মার্কেটিং-এর দিকে মনোনিবেশ করতে হবে। আপনি যদি আপনার নতুন কোনও কাজের জন্য ঋণ নেওয়ার কথা ভাবছেন, তবে আপনার সিদ্ধান্তটি ভেবেচিন্তে নেওয়া উচিত। নিজের স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হন। অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন।
মীন
কর্মস্থলের পরিবর্তন হতে পারে আজ । কারও কাছে নিজেকে ছোট হতে পারে বুঝে চলুন । ভালো কাজের কদর নাও পেতে পারেন । কাছের কারো কারো কাছ থেকে সাহায্য পাবেন । প্রেমের জায়গাটা ভালো । শরীরের ভোগান্তি থাকবে

No comments:
Post a Comment