কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী থেকে রাহুল গান্ধী, ক্রিকেটের অধিনায়ক - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, November 26, 2020

কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী থেকে রাহুল গান্ধী, ক্রিকেটের অধিনায়ক

টিএনই ডেস্ক : কিংবদন্তি দিয়েগো মারাদনা আগেই  ফুটবলকে বিদায় জানিয়েছেন, এবার সারা জীবনের মতো বিদায় নিল বিশ্ববাসীর কাছে। তাঁর বয়স হয়েছিল মাত্র ৬০ বছর। সপ্তাহ দুয়েক আগে হাসপাতাল থেকে ছাড়া পান। বুকের ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয়। ১৯৮৬ সালে বিশ্বকাপ জয় করেছিলেন ফুটবলের রাজপুত্র। অন্তিম বিদায়ে শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এমনকি ভারতের ক্রিকেট টিমের অধিনায়ক বিরাট কোহলি শ্রদ্ধা জানিয়েছেন।
            প্রধানমন্ত্রী কিংবদন্তি দিয়েগো মারাদনাকে সম্মোধন দিয়েছেন ফুটবলের ' মায়্স্ট্রো ' বলে। প্রধানমন্ত্রী বলেছেন, কিংবদন্তি নিজের কেরিয়ারে শীর্ষস্থানে জয় করেছিলেন।  তাঁর খেলা মাঠে দেখে সকলে মুগ্ধ।
             কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাজপুত্রকে শ্রদ্ধা নিবেদন করেন। বলেন, ফুটবলের সৌন্দর্য রাজপুত্র আরও বাড়িয়ে তুলেছিলেন। কিংবদন্তির পরিবারের সদস্যদের উপর গভীরভাবে সমবেদনা জানান।
               কিংবদন্তির‌ বুটের স্পর্শে ফুটবলের আরও সৌন্দর্য ও মান বৃদ্ধি পেয়েছে। ভারতের অধিনায়ক বিরাট কোহলি শ্রদ্ধা তাঁকে ' জিনিয়াস' বলে সম্বোধন করে। অন্তিম শ্রদ্ধা জানান ভারতের ১ নম্বর ফুটবল লিগ।

No comments:

Post a Comment