আপনার আজকের দিন কেমন কাটতে চলেছে!! জানতে চোখ রাখুন আজকের রাশিফলে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, November 19, 2020

আপনার আজকের দিন কেমন কাটতে চলেছে!! জানতে চোখ রাখুন আজকের রাশিফলে

আপনার আজকের দিন কেমন কাটতে চলেছে!! জানতে চোখ রাখুন আজকের রাশিফলে


    টিএনই ডেস্ক : রাশিফল জ্যোতিষশাস্ত্রের এমন একটি শাখা,যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়।

 মেষ রাশি : পরিবারের মধ্যে কারোর ব্যবহারের মাধ্যমে আপনার মনে কোন ক্ষোভ সৃষ্টি হতে পারে। সারাদিন ব্যয়ের পরিমাণ বেশি থাকতে পারে। নতুন কোন কাজের যোগাযোগ আসতে পারে। অতিরিক্ত তাড়াহুড়োর ফলে শারীরিক কোনো আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে।

 বৃষ রাশি : গুরুজনদের কথা মেনে চলতে হবে। অন্যদিনের তুলনায় আজ পরিশ্রম বেশী হবে। হঠাৎ কোন ভালো খাবার পেতে পারেন। যেকোনো যুক্তিপূর্ণ আলোচনায় সম্মান প্রাপ্তি হতে পারে, কর্মস্থানে আজ আপনাকে কারোর কথা শুনে চলতে হবে। কিন্তু অতিরিক্ত গর্ব আজ বিপদ বাড়াতে পারে। আজ বেশি অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদের সৃষ্টি হতে পারে। 








 মিথুন রাশি : শারীরিক আঘাত লাগার আশঙ্কা আছে আজ একটু সাবধানে চলাফেরা করতে হবে। যেকোনো বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে অভিমান বাড়তে পারে।সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। ব্যবসায় সমস্যার পরিমাণ দেখা যেতে পারে। বন্ধুদের দিক থেকে কিছু খারাপ ঘটার আশঙ্কা আছে পিতার জন্য চিন্তা বাড়তে পারে। আর কাজের ক্ষেত্রে কোনো উচ্চপদস্থ ব্যক্তিদের জন্য উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। 

 কর্কট রাশি : শরীরের যেকোনো জায়গায় ব্যথা উপশম অনুভব করতে পারেন। যে কোন বাইরের অশান্তি বাড়িতে আসার সম্ভাবনা আছে অশান্তি বাড়তেও পারে কাউকে কটু কথা বলার জন্য দুঃখবোধ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা আছে। প্রেমে বিবাদ ঘটার সম্ভাবনা আছে। যুক্তিপূর্ণ আলোচনায় সম্মান বাড়তে পারে। 

 সিংহ রাশি : আজকের দিনে মানসিক চাপ বাড়ার সম্ভাবনা আছে ব্যবসায় অর্থ নষ্ট থেকে সাবধান থাকবেন পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে, অর্শ জাতীয় কোন রোগ হতে পারে। কোন নেশার প্রতি আসক্তি বাড়ার সম্ভাবনা আছে। সন্তানের জন্য অর্থ ব্যয় হতে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো। প্রিয়জনের যেকোনো খারাপ খবর আসতে পারে। 

কন্যা রাশি : আত্মীয় নিয়ে বিরোধ-বিবাদ হতে পারে কোন স্থানে ভ্রমণে না যাওয়াই শ্রেয়। প্রচুর পরিমাণে খরচ হওয়ার সম্ভাবনা আছে বন্ধুর জন্য বিপদ বাড়তে পারে। আগুন থেকে বিপদের সম্ভাবনা। চাকরির ক্ষেত্রে উন্নতির সুযোগ আছে। সংসারের ক্ষেত্রে অনেক বড় বদনাম হতে পারে। প্রেমের ব্যাপারে মান অভিমানের  বৃদ্ধি করতে পারে। 

 তুলা রাশি : প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন অতিরিক্ত সহজ-সরল হওয়ার জন্য কাজের ক্ষতি হতে পারে , অশান্তি থেকে সাবধানে থাকুন , ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তি সমালোচনা করাই শ্রেয়। বাড়তি কোনো কথাই অশান্তি আসতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি হবে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। 

 বৃশ্চিক রাশি : এই রাশির মানুষজনদের আজ দিন ভালোভাবে শুরু হবে। আয় বাড়ার সম্ভাবনা আছে। যারা যারা গান-বাজনা করেন তাদের জন্য ভালো সময় যাচ্ছে। কোন পূজোর ক্ষেত্রে খরচ হওয়ার সম্ভাবনা আছে। শারীরিক বিপদের যোগ আছে তাই একটু সাবধানে চলাফেরা করা উচিত। দূর ভ্রমণের জন্য বিশাল খরচের সম্ভাবনা। 

 ধনু রাশি : সারাদিনটা এই রাশির মানুষজনদের ঠিক গেলেও রাতের দিকে অশুভ কিছু ঘটার সম্ভাবনা আছে । কোন স্থানে নিজেকে খুব একা মনে হতে পারে। পরিবারের কাছ থেকে যেকোনো উপহার পেতে পারেন। ছোট ও‌ বড়ো তর্ক হওয়ার সম্ভাবনা আছে। অর্থ উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে। 

মকর রাশি : কর্মস্থানে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা আছে। একাধিক আইষগত আশঙ্কা আছে। প্রত্যেকটা কাজ সরলভাবে করতে হবে। সন্তানের জন্য বৃদ্ধি পাবে। মা-বাবা সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। অতীব  ভোগবিলাসী হওয়ায় অর্থব্যয় প্রচুর হবে। 

 কুম্ভ রাশি : শরীর খারাপে ভুগবেন। পড়াশোনার দিক দিয়ে দিনটি খুবই উপযুক্ত । নিজের অভিজ্ঞতা র বিকাশ আজ‌‌ বেশি‌ না‌ দেখানোই মঙ্গলজনক হবে। শারীরিক সমস্যার জন্য খরচ বাড়তে পারে। পেটের সমস্যা থাকলে অবশ্যই খরচ বাড়বে। ব্যবসার ক্ষেত্রে হিসাবে গন্ডগোল এবং পুরনো পাওনা পেতে ঝামেলার সম্মুখীন হতে হবে। 

 মীন রাশি : আজ এই রাশির মানুষজন রাজ্যে কোন অধিকার জন্য জনপ্রিয়তা লাভ করবে। অতিরিক্ত বন্ধুদেরকে বিশ্বাস করাই তার ফল ভোগ করতে হবে। সমৃদ্ধশালী , প্রভাবশালী মানুষের কাছ থেকে উপকার পেতে পারেন। নিজের অতিরিক্ত ক্রোধের কারণে মর্যাদাহানির সম্ভাবনা। ভাই ভাই অশান্তি লাগতে পারে। ছোটখাটো পারিবারিক বা কোনরকম অশান্তি  আদালত অব্দি যেতে পারে।

No comments:

Post a Comment