কয়েকটি কালো দানার অফুরন্ত গুন,জানুন বিস্তারিত - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, November 29, 2020

কয়েকটি কালো দানার অফুরন্ত গুন,জানুন বিস্তারিত



 টিএনই ডেস্ক:-কয়েকটা গোল গোল কালো দানা। তারমধ্যেই হাজারো গুণ। শরীরে মেদ ঝরাতে কত দৌড়ঝাঁপই না করেন সকলে। জানেন কী গোলমরিচের মধ্যেই রয়েছে সেই আশ্চর্য ক্ষমতা। ক্রনিক  সর্দি-কাশি থেকেও রক্ষা করে গোলমরিচ। এছাড়াও গোলমরিচের হাজারো গুণ। যা এককথায় বলা প্রায় অসম্ভব। 
   
       গোল মরিচ যেমন সুস্বাদু, তেমন উপকারী। ভারতের বিশেষ করে দক্ষিণ অঞ্চলে ও এশিয়ার দক্ষিণ দেশগুলিতে এই গোল মরিচ সব থেকে বেশি চাষ করা হয়। ভারতের কেরালা রাজ্যে যে পরিমাণ গোল মরিচ চাষ করা হয়, সেখান থেকে প্রথিবীর বিভিন্ন অঞ্চলে এই গোল মরিচ রপ্তানি পর্যন্ত করা হয়ে থাকে।
       গোল মরিচ 
বৈজ্ঞানিক নাম: Piper Nigrum 
ইংরেজি নাম Black pepper 
পিপারাসি গোত্রের পিপার গণের একটি লতাজাতীয় উদ্ভিদ। এদের ফলকে শুকিয়ে মসলা হিসাবে ব্যবহার করা হয়। গোল মরিচের Pepper শব্দটি এসেছে সংস্কৃত ভাষার "পিপালী" শব্দ থেকে, যার অর্থ দীর্ঘ মরিচ। এখান থেকে উদ্ভূত হয়েছে লাতিন ভাষার piper যা মরিচ ও গোল মরিচ দুটোকেই বোঝানোর জন্য রোমানরা ব্যবহার করতো।আরও অনান্য খবরের আপডেট পেতে এখানে টাচ করে লাইক করুন ফেসবুকপেজ

বিবরণ
গোল মরিচ ফলটি গোলাকার, ৫ মিলিমিটার ব্যাসের, এবং পাকা অবস্থায় গাঢ় লাল বর্ণের হয়ে থাকে। এর মধ্যে ১টি মাত্র বিজ থাকে।গোল মরিচ গাছের আদি উৎস দক্ষিণ ভারত। পৃথিবীর উষ্ণ ও নিরক্ষীয় এলাকায় এটির চাষ হয়ে থাকে।গোল মরিচের গুঁড়া পশ্চিমা (ইউরোপীয়) খাদ্যে মসলা হিসাবে ব্যবহার করা হয় প্রাচীন কাল থেকে। তবে ভারত বর্ষের মসলাধিক্য রান্নায় এটির ব্যবহার প্রচুর। এছাড়া ঔষধী গুণাগুণের জন্যেও এটি সমাদৃত। গোল মরিচে পাইপারিন (piperine) নামের রাসায়নিক উপাদান রয়েছে, যা থেকে এর ঝাঁঝালো স্বাদটি এসেছে।

গোলমরিচের পুষ্টিগুণ

গোলমরিচ(১০০ গ্রাম)
ভিটামিন A ও ক্যালসিয়াম
প্রোটিন  ১১.৫ গ্রাম
ফ্যাট ৬.৮ গ্রাম
শর্করা  ৮৯.২গ্রাম
ক্যালসিয়াম ৮৬০ মি.গ্রাম
ফসফরাস ১৯৮ মি. গ্রাম
আয়রন   ১৬.৮ মি.গ্রা
ভিটামিন B ১     ০.০৯ মি.গ্রাম
ভিটামিন B২      ০১.৪মি.গ্রাম

গুনাগুণ

১) কফ, ঠাণ্ডাজনিত সমস্যা নিরাময় করে।

২) ক্যান্সার কোষের বৃদ্ধি ব্যাহত করে ক্যান্সার প্রতিরোধ করে।

৩) ক্যান্সার কোষের বৃদ্ধি ব্যাহত করে, ক্যান্সার প্রতিরোধ করে

 ৪) প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা উচ্চচাপ নিয়ন্ত্রণ করে।

৫) গ্যাসট্রিকের সমস্যা দূর করে।

৬) ওজন কমাতে সাহায্য করে।

৭) ব্রণ দূর করতে সাহায্য করে গোল মরিচ।

৮) কোমর বা পাঁজরের ব্যথা সারাতে গোল মরিচ চূর্ন গরম পানিসহ সকাল ও বিকেলে একবার করে খেতে হবে।

৯) গোলমরিচ সামান্য পানিসহ বেটে দাঁত ও মাড়ীতে প্রলেপ দিলে ব্যথা দূর হয়।
          তাহলে বুঝতেই পারছেন ছোট্ট এই কালো দানার কি জাদু ক্ষমতা। তাই দেরি না করে এখন থেকেই প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন গোলমরিচ। যা আপনাকে রাখবে সতেজ,নীরোগ। শরীর হবে নির্মেদ, ঝরঝরে।

No comments:

Post a Comment