টিএনই ডেস্ক : তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের এলাকায় দাঁড়িয়েই বিস্ফোরক রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বললেন, ‘পশ্চিমবঙ্গ দ্বিতীয় কাশ্মীর হয়ে গিয়েছে’। একই সঙ্গে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।
বুধবার সিউড়িতে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গ দ্বিতীয় কাশ্মীর’, 'পশ্চিমবঙ্গে এসে সব জঙ্গি আশ্রয় নিচ্ছে। মুর্শিদাবাদে ২–৩ বার জঙ্গি ধরা পড়ল। সারা রাজ্যে জাল বিস্তার করেছে এই জঙ্গিরা। কাশ্মীরেও এত জঙ্গি ধরা পড়ে না।' বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের।বুধবার সিউড়িতে তিনি আরোও বলেন, ‘পশ্চিমবঙ্গের সবচেয়ে উপদ্রুত জেলা হচ্ছে বীরভূম। পার্টি অফিসে ঝুড়ি ঝুড়ি বোমা পাওয়া যাচ্ছে। এখানে পার্টির নেতার বাথরুমের মধ্যে বস্তায় বোমা পাওয়া যায়। একটাই কারখানা চলে, বোমার কারখানা। জেলাজুড়ে বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। সব জঙ্গি ধরা পড়ছে পশ্চিমবঙ্গে।সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে এসে সব আশ্রয় নিচ্ছে। মুর্শিদাবাদে ২–৩ বার জঙ্গি ধরা পড়ল। সারা রাজ্যে জাল বিস্তার করেছে এই জঙ্গিরা। বীরভূমেও বোমা বিস্ফোরণ হয়েছে। এখানেও জঙ্গি ধরা পড়েছে। পশ্চিমবঙ্গ এখন দ্বিতীয় কাশ্মীর।’
দিলীপ বাংলার কাশ্মীরের সঙ্গে তুলনা টানতেই বিতর্ক। তরজা উঠল তুঙ্গে। পাল্টা জবাব তৃণমূলের। সাংসদ সৌগত রায়ের কথায়, ‘দিলীপ ঘোষের কথার সঙ্গে কঙ্গনার কথার হুবহু মিল দেখছি। কঙ্গনা বলেছিল, মুম্বই পিওকে–র মতো হয়ে গিয়েছে। তাঁকে তখন সবাই বলেছিল মুম্বই ছেড়ে চলে যেতে। দিলীপের উচিত বাংলা ছেড়ে চলে যাওয়া ৷’
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এর তীব্র প্রতিবাদ করে বলেন, 'অত্যন্ত আপত্তিকর কথা ৷ সম্প্রতি স্বরাষ্ট্রদফতরের রাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বিবৃতি দিয়ে বলেছে কতগুলো রাজ্যে জঙ্গি, আইএস রয়েছে ৷ সেখানে তো বিজেপি শাসিত রাজ্যগুলির নামও রয়েছে ৷ এসব আসলে বাধ্য হয়ে বলছেন দিলীপবাবু।
শুধু তৃণমূল নেতারাই নন, দিলীপ ঘোষণার মন্তব্যের সমালোচনায় সরব বাম কংগ্রেস নেতারাও ৷ মহম্মদ সেলিম বলেন, ‘না বাংলার ম্যাপ জানে না কাশ্মীরের ৷ কাশ্মীর আমাদের দেশের অংশ। সেটা ওঁকে জানতে হবে। যেখানেই আরএসএস ঢুকেছে, সেখানেই ঝামেলা হয়েছে। আমরা পশ্চিমবঙ্গকে সন্ত্রাসবাদের আখড়া হতে দেব না। আরএসএস-ই তো সব চেয়ে বড় সন্ত্রাসবাদী।’ কংগ্রেসের তরফে প্রদীপ ঘোষ বলেন, 'অবান্তর কথার কোনও মূল্য নেই। কাশ্মীরের পরিস্থিতি কারা তৈরি করেছে, সেটা আলাদা। কাশ্মীরের সঙ্গে কি পশ্চিমবঙ্গের কোনও মিল আছে?' সমালোচনায় সরব শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, অভিনেতা-নাট্যকর কৌশিক সেনও ৷
হঠাৎ নয়,এর আগেও বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করেছেন দিলীপ। কিন্তু ভোটের আগে, দিলীপের মুখে কাশ্মীর-প্রসঙ্গ উসকে দিচ্ছে অন্য জল্পনা। শীতের বাংলা গরম দিলীপের কাশ্মীর-মন্তব্যে। বিতর্কের আঁচে ফুটছে রাজ্য রাজনীতি।
No comments:
Post a Comment