টিএনই ডেস্ক : করোনার জেরে পঠন-পাঠনে অনেক বিরতি আগেই পড়েছে। কেউ জানেনা পড়াশোনার ভবিষ্যত কি হবে, প্রত্যেক অভিভাবকদের এটাই বর্তমানে সব থেকে চিন্তার কারণ।
এরই মধ্যে আমাদের শিক্ষামন্ত্রী একটি বড়োসড়ো বদলের কথা ঘোষণা করলেন। ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সিলেবাস কমানো হবে। বুধবার এক সাংবাদিক বৈঠকে একথা বলেন।
তিনি বলেন, করোনা পরিস্থিতির জেরে স্কুল বন্ধ থাকায় পড়ুয়াদের পঠন-পাঠনে বেশ ঘাটতি হয়েছে। তাই এই পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সিলেবাস কতটা কমানো উচিত তা মধ্যশিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে জানতে চেয়েছিল। রাজ্য সরকার ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানোর প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব গ্রহণ করেছেন।
এই সিলেবাস কমানোর পদ্ধতিতে কি আদৌও পড়ুয়াদের কোন সুযোগ সুবিধা হবে? তারা পিছিয়ে যাবে না তো অন্যান্য পড়ুয়াদের তুলনায়? এরকম হাজারো প্রশ্ন আসছে অভিবাবকদের মনে। কিন্তু কিন্তু এই পরিস্থিতিতে এখনকার পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে তাছাড়া পড়ুয়ারা কখনোই সামনের দিকে এগোতে পারবে না।
সিলেবাস থেকে কোন কোন অংশ বাদ যাবে কি কি থাকবে আর এই সিলেবাস কমানোর খবর কিভাবে জানবেন পড়ুয়ারা? সবই শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। তবে স্কুল কবে খুলবে সে ব্যাপারে এখনো কোনো আশ্বাস দিতে পারেননি। তিনি জানিয়েছেন স্কুল খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি তবে কলেজ-বিশ্ববিদ্যালয় পঠন-পাঠন চালুর ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবে সরকার।
No comments:
Post a Comment