হরিদেবপুরে গৃহবধূর রহস্যময় মৃত্যুতে তৃণমূলকে সাম্প্রদায়িক তোপ লকেট চট্টোপাধ্যায়ের - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, November 21, 2020

হরিদেবপুরে গৃহবধূর রহস্যময় মৃত্যুতে তৃণমূলকে সাম্প্রদায়িক তোপ লকেট চট্টোপাধ্যায়ের

হরিদেবপুরে গৃহবধূর রহস্যময় মৃত্যুতে তৃণমূলকে সাম্প্রদায়িক তোপ লকেট চট্টোপাধ্যায়ের


 টিএনই ডেক্স; সম্পূর্ণভাবে এখনো ভিন্ন ধর্মের বিয়ে মানতে পারেন না সকলে। বাড়ির মতের বিরুদ্ধে গিয়ে অন্য ধর্মের যুবকের সঙ্গে বিবাহ করেছিল এক মেয়ে। কিন্তু সেই বিয়ে বেশিদিন টিকলো না। চার মাস যেতে না যেতেই মৃত্যুর মুখে ঢলে পড়লো বধূ। এই ঘটনাটি ঘটে হরিদেবপুরে। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় মৃত বধূর বাড়িতে দেখা করতে যান । এই রহস্যময় মৃত্যুকে নিয়ে সাংসদ লকেট চট্টোপাধ্যায় মমতা সরকারের বিপক্ষে ' সাম্প্রদায়িক' ক্ষোভ উগরে দিয়েছেন। 





               হরিদেবপুরের বধূ অন্তঃসত্ত্বা ছিলেন। ময়নাতদন্তের প্রাথমত আত্মহত্যার ইঙ্গিত পাওয়া গেছে । তাঁর বয়স ২৪ বছর। মৃত বধুর বাবার অভিযোগ অনুসারে, প্রথম আঙ্গুল উঠেছে মৃতার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের পক্ষে। তাঁর অভিযোগ অনুসারে পুলিশ খুন, পন,পনের কারণে বধূ নির্যাতন ইত্যাদি ধারায় শ্বশুরবাড়ির লোকেদের উপর মামলা করেছেন।
                  হরিদেবপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ফলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় মৃত তরুনীর বাপের বাড়িতে দেখা করতে যান। তরুনীর স্বামী আবদুল কালাম মন্ডল সহ পরিবারের আরও চারজনকে গ্রেপ্তার করা হয় । অভিযোগ ওঠে বিয়ের হওয়ার পর শুরু হয় প্রচণ্ড শারীরিক ও মানসিক নির্যাতন । নির্যাতনের সীমা এতটাই লঙ্ঘন করে যে সন্তানসম্ভবা অবস্থাতেও তার উপর অত্যাচার চলে গেছে বন্ধ হয়নি।
              সাংসদ লকেট চট্টোপাধ্যায় তোপ দাগেন, " তৃণমূল ভোটব্যাঙ্কের দিকে তাকিয়ে একটি সম্প্রদায়কে উৎসাহ দিচ্ছে। সঠিক তদন্ত না হলে হরিদেবপুর থানার সামনে আমরা বিক্ষোভ দেখাব।" পুলিশ সূত্র অনুসারে, এই ঘটনা তদন্তের জারি রয়েছে। এমনকি গ্রেফতারও করা হয়েছে।

No comments:

Post a Comment