জোরকদমে চলছে একুশের ভোটের প্রস্তুতি, তার আগেই ফের সাক্ষাৎ শোভন বৈশাখী ও অরবিন্দ এবং অমিতাভের
টিএনই ডেস্কঃ ভোটের জেরে চলছে বৈঠকের পর বৈঠক। একুশের ভোটকে সামনে রেখেই বিজেপির প্রস্তুতি চলছে জোরকদমে।
অনেকে আবার তৃণমূলকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বললেও বিজেপির সাথে পায়ে পা মিলিয়ে ভোটের প্রস্তুতিতে সামিল হয়েছেন।
অন্যদিকে, ভোট নিয়ে তৎপরতায় আবার দেখা গেল শোভন চট্টোপাধ্যায়কে। তাঁর বাড়িতে শুক্রবার রাত ন'টা নাগাদ যান পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সহকারি পর্যবেক্ষক অরবিন্দ মেনন এবং রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী।
ভোটের নিরিখে চলছে ঘণ্টার পর ঘণ্টা বৈঠক। সেখানে শোভন ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।
এত তোড়জোড় এত বৈঠক কীসের বদল আনতে চলেছে বিজেপিতে?
বাংলাকে পাঁচটি জোনে ভাগ করে ৬ সেনাপতি নির্বাচন করেছে গেরুয়া শিবির। সেই সঙ্গে চলছে ২১ ভোটকে শক্ত করার কাজ, সঙ্গে চলছে বাংলায় পার্টির ঘরোয়া কোন্দল মিটিয়ে মাটি শক্ত করার উপায়।
অমিত শাহ কলকাতায় এসে সাক্ষাৎ করেছেন অধুনা পার্টির সদস্য প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে। তবে কী কথা বার্তা হয়েছে তার কোনো কিছুই সামনে আনতে চাইছেন না উভয়েই।
তবে বিজেপি সূত্রে দাবি, এটি একটি সৌজন্য সাক্ষাৎ।

No comments:
Post a Comment