ঢাকুরিয়ায় ভাইফোঁটা দেবার নাম করে বাড়িতে ডেকে এনে মারধর, এসএসকেএম-এ মৃত্যু বালকের - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, November 18, 2020

ঢাকুরিয়ায় ভাইফোঁটা দেবার নাম করে বাড়িতে ডেকে এনে মারধর, এসএসকেএম-এ মৃত্যু বালকের

টিএনই ডেস্কঃ ভাইফোঁটার দিনে মারধর করা হয় নিজেরই বন্ধুকে। পরিবার থেকে চার বন্ধুর বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় খুনের মামলা রুজু করা হয়। ব্যক্তির বয়স ৩৮ বছর। ভাইফোঁটার দিনে কেন এরকম এক মর্মান্তিক ঘটনা। 

চাঞ্চল্যকর এই খবরটি ঘটেছে খাস কলকাতায়, রবীন্দ্র সরোবর থানা এলাকায়। পরিবারের দাবি লেক থানা এলাকায় রহিম ওস্তাগার লেন এর বাসিন্দা প্রবীর দাস, পরিবার থেকে জানানো হয় ভাইফোঁটা নিতে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। তারপর তিনি তার এক বন্ধুর বাড়িতে যান। 

মৃতের পরিবার জানান পুরনো শত্রুতার জেরে ট্রেন লাইনের ধারে এক নির্জন জায়গায় তাকে বেধড়ক মারধর করে তার বন্ধুরা। গুরুতর আহত অবস্থায়  তাঁকে সাদার্ন অ্যাভেনিউ রাস্তার ধারে ফেলে দিয়ে চলে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দেখতে পেলে ব্যক্তি কে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবারে তার মৃত্যু হয়। 

সেইদিনই মৃতের পরিবার চার বন্ধুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে একজন এর আগে অপরাধের নজিরবিহীন বলে মৃতের পরিবারের দাবি। মৃতের মায়ের অভিযোগ মারা যাওয়ার আগে ওনাকে বলে গেছে মৃতের বন্ধু তাকে  মারধর করেছে ,‌মৃতের দাদাও জানান চার বন্ধুর বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি। 

মৃত ব্যক্তি কোন মৃত্যুকালীন জবান বন্দি দিয়ে  যাননি পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে। ময়নাতদন্ত হবে এসএসকেএম-এ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ খতিয়ে দেখে তদন্ত এগোবে বলে আশ্বাস দেন পুলিশ। ঘটনায় এখন অবধি কেউ গ্রেফতার হয়নি তবে যে জায়গায় মারধর করা হয়েছে। সেই জায়গাটি বালিগঞ্জ জিআরপির মধ্যে পড়ে তাই রবীন্দ্র সরোবর থানার পুলিশ জিআরপি সঙ্গে কথা বলছে তারা যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীদের ধরার চেষ্টা করেছেন।

No comments:

Post a Comment