৪৬শতাংশ গর্ভবতী মহিলাদের একটু ভুলেই বাচ্চাদের আইকিউ লেভেল কমছে অনেক বেশি, আপনিও কী এমন ভুল করছেন? - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, November 18, 2020

৪৬শতাংশ গর্ভবতী মহিলাদের একটু ভুলেই বাচ্চাদের আইকিউ লেভেল কমছে অনেক বেশি, আপনিও কী এমন ভুল করছেন?

৪৬শতাংশ গর্ভবতী মহিলাদের একটু ভুলেই বাচ্চাদের আইকিউ লেভেল কমছে অনেক বেশি, আপনিও কী এমন ভুল করছেন?




শ্রেয়া সাহা ; আপনি কি গর্ভবতী? প্রথম সন্তানের জন্ম দিতে যাওয়ার আগে আপনি কী খুব চিন্তিত আপনার সন্তানকে নিয়ে? বুঝে উঠতে পারছেন না কী করলে ভালো হবে? তাহলে একদম সঠিক প্রতিবেদনেই আপনি ক্লিক করেছেন। আপনার মতোন আরও কিছু গর্ভবতী মহিলার জন্যই জার্নাল অফ নিউট্রিশন পত্রিকা এনেছে কিছু দরকারি ও গুরুত্বপূর্ণ খবর।

সকলের মতোন আপনারও নিশ্চয়ই গর্ভবতী অবস্থায় থাকাকালীন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু এই প্রতিবেদনের দ্বারা কিছু নয়া নীতি ও নয়া নিয়ম আপনি জানতে পারবেন, যার দরুন মা ও সন্তান দুজনই সুস্থ থাকতে পারবে।








মেলিসা মেলাউ নামে এক বিশিষ্ট নিউট্রিশনিস্ট জানান, গর্ভবতী মহিলাদের জন্য ভিটামিন ডি'র অভাব অনেক সময় দেখা যায়। তবে সাদা চামড়ার মহিলাদের থেকে কালো চামড়ার মহিলাদের শরীরে ভিটামিন ডি'র ঘাটতি বেশি লক্ষ্য করা যায়। কারণ,
কালো চামড়ার মানুষদের শরীরের মেলানিনের পরিমাণ বেশি থাকে যার দরুণ ত্বক সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। তবে সূর্যের অতিবেগুনি রশ্মি আটকে দেয় বলে কালো চামড়ার মানুষদের ত্বকে ভিটামিন কম শোষিত হয়, কাজেই শরীরে ভিটামিন ডি কম হয় তাঁদের শরীরে।

অন্যদিকে, করোনার জেরে সংক্রমণের ভয়ে গর্ভবতী মহিলাদের ঘর থেকে বাইরে যাওয়া মানা। আর এতেই রোদের ঘাটতি থাকছে শরীরে।

একটি সমীক্ষার মধ্যে দেখা গেছে, ৪৬% গর্ভবতী মহিলার শরীরে ভিটামিন ডি'র ঘাটতি রয়েছে এবং শরীরে ভিটামিন ডি কম থাকলে সন্তানের আইকিউ লেভেল কম হবে। আর এটি গবেষণায় প্রমাণিত হয়েছে ইতিমধ্যেই।

তবে শুধুমাত্র সূর্যালোকে নয় সামুদ্রিক মাছ, ডিম ,গরুর দুধ , মাশরুম এবং কমলালেবুর রসেও শরীরে সঞ্চয় হতে পারে ভিটামিন ডি। কাজেই, আপনার যদি ভিটামিন ডি সমৃদ্ধ খাবার থেকে শারীরিক কোন সমস্যা না হয়, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন এসব কিছু। তবে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই। 

No comments:

Post a Comment