“যদি সাহস থাকে ভাইপো না বলে নাম উচ্চারণ করুন”বিজেপিকে চ্যালেঞ্জ কুণাল ঘোষের - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, November 23, 2020

“যদি সাহস থাকে ভাইপো না বলে নাম উচ্চারণ করুন”বিজেপিকে চ্যালেঞ্জ কুণাল ঘোষের

 টিএনই ডেস্ক :যত দিন যাচ্ছে ততই বাড়ছে আক্রমণের ধার ,  স্বজনপোষণ ইস্যুতে এবার বিজেপির অভিযোগ নিয়ে সরব হল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করায় বিজেপির তীব্র সমালোচনা করলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। রবিবার সাংবাদিক সম্মেলনে বিজেপিকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, “যদি সাহস থাকে ভাইপো না বলে নাম উচ্চারণ করুন।”
           কৈলাশ বিজয়বর্গীয়কে নজিরবিহীনভাবে এবার আক্রমণ করল তৃণমূল কংগ্রেস। রবিবার সাংবাদিক বৈঠক করে কৈলাশ বিজয়বর্গীয়কে নিশানা করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, তৃণমূলের সঙ্গে রাজনীতিতে এঁটে উঠতে না পেরে দলীয় নেতাদের চরিত্র হননের চেষ্টা করছেন কৈলাশ বিজয়বর্গীয় সহ BJP নেতারা।
        তৃণমূল কংগ্রেস যুবনেতা বরাবরই বিজেপির নিশানায় ৷ প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে স্বজনপোষণের অভিযোগ নিয়ে রাজনীতির হাওয়া গরম করে আসছে গেরুয়া শিবির ৷ 'ভাইপো' বলে নাম না করে তৃণমূলের বিশিষ্ট যুবনেতা ও সাংসদকে আক্রমণ করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। কুণাল ঘোষ সরাসরি কৈলাশ বিজয়বর্গীয়কে চ্যালেঞ্জ করে বলেন সাহস থাকলে 'ভাইপো' কথাটা না বলে নাম করে বলুন। সর্বক্ষেত্রে BJP-র কেন্দ্রীয় নেতা মিথ্যা প্রচার ও কুৎসা রটাচ্ছেন বলেও অভিযোগও তোলেন তৃণমূল মুখপাত্র।
            সাংবাদিক সম্মেলনে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘‘ভাইপো’ শব্দ ব্যবহার কাপুরুষোচিত ৷ কৈলাস বিজয়বর্গীয় ‘ভাইপো’ বলছেন ৷‘ভাইপো’ বলতে কার কথা বলছেন কৈলাস ৷ হিম্মত থাকলে ‘ভাইপো’-র নাম বলুন ৷ কৈলাসকে চ্যালেঞ্জ করছি ৷ কৈলাসের ‘ভাইপো’ BCCI-এর সচিব ৷’
        কুণালের প্রশ্ন, ‘রাজনীতিবিদের পরিবারে রাজনীতিবিদ হতে পারেন না?’ বিজেপির স্বজনপোষণের অভিযোগের জবাবে তিনি বলেন, ‘শুভ্রাংশু রায় কোথা থেকে রাজনীতিতে এল ৷ মুকুল রায়ের ছেলে হিসেবে আসতেই পারেন ৷ আপনার ছেলে আকাশ বিজয়বর্গীয় পুরকর্মীদের মেরেছিলেন। আকাশ বিজয়বর্গীয় নিজেও তো বিজেপির বিধায়ক। গুণ্ডামি করে গ্রেফতার হয়েছিলেন আকাশ। তাহলে শুধু তরুণ ওই নেতাকে নিয়ে কেন কথা? আসলে রাজনীতিতে পাল্লা দিতে না পারায় চরিত্রহনন করছেন বিজেপি ৷ ভয় পেয়েই যুবনেতাকে আক্রমণ করছে।’

No comments:

Post a Comment