'গোমাতা সেস’ ও অভয়ারণ্য বসানোর পরিকল্পনা নিচ্ছে মধ্যপ্রদেশ সরকার, ঘোষনা শিবরাজ সিংহ চৌহানের - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, November 23, 2020

'গোমাতা সেস’ ও অভয়ারণ্য বসানোর পরিকল্পনা নিচ্ছে মধ্যপ্রদেশ সরকার, ঘোষনা শিবরাজ সিংহ চৌহানের

 টিএনই ডেস্ক  : গো–বলয়ে ভোট হবে আর গো–রাজনীতি হবে না, এ ভাবাই যায় না। মধ্যপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনের আগেও তাই প্রত্যাশিতভাবেই গরু নিয়ে চলছে বিস্তর রাজনীতির টানাপোড়েন। এতদিন পর্যন্ত গরু নিয়ে রাজনীতি করে এসেছে বিজেপি। বিরোধীরা অন্তত এই অভিযোগ করেছে। মধ্যপ্রদেশে কিন্তু দেখা যাচ্ছে অন্য চিত্র। ভোট বৈতরণী পার হতে এবার গোমাতার ভরসায় কংগ্রেসও। 
কংগ্রেসের অভিযোগ, শিবরাজ সিং চৌহানের সরকার গোমাতার রক্ষণাবেক্ষণে পুরোপুরি ব্যর্থ। তাঁরা ক্ষমতায় এলে গরুর নিরাপত্তা নিশ্চিত করবেন। গরুদের কল্যাণের জন্য এবার 'গোমাতা সেস' বসানোর চিন্তাভাবনা করছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। রবিবার এক জনসভায় এ কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।
         ভারতে এই প্রথম গরুর জন্য আলাদা মন্ত্রিসভা। যার নাম দেয়া হয়েছে কাউ ক্যাবিনেট। তৈরি করেছেন মধ্যপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তবে এখানেই থামেননি তিনি। গরুদের বিচরণের জন্য তৈরি করছেন অভয়ারণ্য। আর গোশালা তৈরির জন্য তিনি এ বার কর বসাবেন বলে জানিয়েছেন। দেশের অন্যতম গরিব রাজ্যের মুখ্যমন্ত্রী এখন গরুর জন্য যাবতীয় কর্মসূচি হাতে নিচ্ছেন। বিরোধীদের তো বটেই, গরু-রাজনীতিতে তিনি অন্য বিজেপি মুখ্যমন্ত্রীদের থেকেও অনেকটাই এগিয়ে গেছেন। এই সব সিদ্ধান্তের জন্য তিনি সঙ্ঘ পরিবারের কাছ থেকেও সাধুবাদ পেতে পারেন।
          রোববার  শিবরাজ সিংহ চৌহান বলেছেন, ''গোমাতার কল্যাণ ও গোশালা তৈরির জন্য আমি সামান্য কর বসাব ভাবছি।'' তাঁর বক্তব্য, ''আমরা সকালে প্রথম রুটি গরুকে খাওয়াই। রাতে শেষ রুটি দিই কুকুরকে। এরকমভাবেই আমরা প্রাণীকে ভালোবাসি। তাই গরুর জন্য আমরা সামান্য অর্থ মানুষের থেকে নেয়ার কথা ভবছি।'' ফলে অদূর ভবিষ্যতে মধ্যপ্রদেশের মানুষকে গরু কর দিতে হতে পারে। 
           এদিকে, মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতি কমলনাথের বক্তব্য, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের জমানায় একদমই নিরাপদ নয় গরুরা। গোমাতার উপযুক্ত রক্ষণাবেক্ষণ হচ্ছে না। কংগ্রেস ক্ষমতায় এলে তাঁরা প্রতিটি পঞ্চায়েতে গোশালা তৈরি করবেন। তিনি বলেন, ‘‌বিজেপি সবসময় মুখেই গোমাতা, গোমাতা করে, কাজে কিছু করে না।’‌ সবচেয়ে বড় কথা বিজেপি এখনও এই বক্তব্যের বিরোধিতা করেনি। বিজেপির তরফে শুধু বলা হয়েছে, ‘‌অবশেষে সুমতি হয়েছে কংগ্রেসের। যে দল গো মাংস খাওয়াকে সমর্থন করে। তাঁরাও শেষপর্যন্ত গো মাতার দ্বারস্থ হচ্ছে।’‌ কংগ্রেস নেত্রী শোভা ওঁঝা আবার নিজের রাজ্য সভাপতির পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘‌রাজ্যের গোশালার অবস্থাগুলি খুবই খারাপ। গরুদের প্লাস্টিক খাওয়ানো হচ্ছে।’‌ 
মধ্যপ্রদেশই প্রথম রাজ্য যেখানে সরকারিভাবে ৬০৪ টি গোশালা তৈরি করা হয়েছে। রাজ্যে মোট ৯০ লক্ষ গাভী রয়েছে বলে সরকারি হিসেবে উল্লেখ করা হয়েছে। এরমধ্যে দেড় লক্ষ্য গাভীকে সরকারি গোশালাগুলিতে রক্ষণাবেক্ষণ করা হয়। শিবরাজ সিং সরকারের আমলে অবশ্য গো–রক্ষার নামে হিংসাও বেড়েছে আগের তুলনায়। সরকারি হিসেব অন্তত সেটাই বলছে।

No comments:

Post a Comment