হিন্দিভাষীদের কাছ থেকে ভোট আদায়? ছট পুজোর আবহে দিলিপের খোঁচা মমতাকে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, November 19, 2020

হিন্দিভাষীদের কাছ থেকে ভোট আদায়? ছট পুজোর আবহে দিলিপের খোঁচা মমতাকে

টিএনই ডেস্ক  : ছট পুজোর ইস্যুতে টার্গেট হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে পারদ চড়ালেন দিলীপ ঘোষ। হিন্দিভাষীদের ছট পুজো নিয়ে কেন মাথা ব্যাথা সরকারের? কটাক্ষের সুরে বললেন দিলীপ ঘোষ। 

স্পষ্ট ভাষায় রাজ্যের বিজেপি সভাপতি বলেন, আসলে হিন্দিভাষী দের কাছ থেকে ভোট পাওয়ার জন্য এই ছট পুজো নানা পদক্ষেপ নেবে মমতা সরকার। আর যারা ছট পুজো করছেন তারা  আজ নয় অনেকদিন ধরে এই পুজোটা করে আসছেন।পুজোটি সামাজিকভাবেই সম্পন্ন করা হয় এবং সেই ভাবেই সম্পন্ন করা হোক ভোটের চাহিদায় ছট পুজো প্রবেশ না করাই শ্রেয়।

প্রসঙ্গত বিহারে নির্বাচনের পর থেকে বাংলার দিনাজপুর মুর্শিদাবাদের বিহার বাংলা সীমান্তের একটা বড় অংশের হিন্দিভাষী ভোট বিজেপি নিজের খাতায় তোলার চেষ্টা করছেন কারণ ওই সীমান্তে বিহার নির্বাচনে কার্যত বিজেপির জয়জয়কার হয়েছে। এটা অনেকেরই সহ্য সীমার বাইরে। এই হিন্দিভাষী ভোটব্যাংকে হাওড়া ও কলকাতায় বিস্তীর্ণ এলাকাকেও পাখির চোখ করে রেখেছে বিজেপি। 

খামোখা হিন্দিভাষীদের ভোট টানার চেষ্টা কেন? কটাক্ষের সুরে দিলীপ ঘোষ আরো বলেন, ঠেলার নাম বাবাজি , ভোট বড় বালাই , তার জন্য এত কিছু করতে হয়। ছট পুজো পশ্চিমবঙ্গ , বিহার,  উত্তর প্রদেশ সব জায়গাতে একটা বড় উৎসব হিন্দি বাসীদের বহু মানুষ এটা নিষ্ঠার সঙ্গে পালন করেন । তবে যেহেতু হাইকোর্ট রায় দিয়েছে তাই সরকার এই সমস্ত দেখাচ্ছে। তাছাড়া কোনদিনই এই পুজো নিয়ে কারোর মাথা ব্যাথা ছিল না। 

স্বাস্থ্যবিধি মেনে ছট পূজা পালনের নির্দেশ দিয়েছে মমতা সরকার । ছট উপলক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তায় জানান । হাইকোর্টের রায়ের পর তা পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের আদালতের দ্বারস্থ হয় তৃণমূল সরকার। 

ছট পুজোর বিষয় নিয়ে দিলীপ ঘোষ সাফ জানিয়ে দেন , ছট পূজো হবে সেটা ভালো করে করার ব্যবস্থা সরকারকেই করতে হবে আমরা চাই পুজো যারা করেন তারা নিষ্ঠার সাথে পুজো টা চালিয়ে যাক।

No comments:

Post a Comment