সভার আগেই পোস্টার লড়াই, শুভেন্দুর পাশাপাশি অখিল গিরির নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার
টিএনই ডেক্স; বিগত বেশ কিছুদিন যাবৎ তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে চলছে নানান প্রশ্নের পালা। রাজনৈতিক মহলে চর্চিত এখন একটিই নাম পরিবহন মন্ত্রী শুভেন্দু আধিকারী। পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী রামনগরের সভায় যোগদান করার আগেই পোস্টার নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার যেখানে যেখানে লাগানো হচ্ছে সেখানে সেখানে বিধায়ক অখিল গিরির নামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার দেওয়া হয়েছে। পরিবহনমন্ত্রীর নামে পোস্টার দেওয়া হয়েছে উত্তর দিনাজপুরের ডালখোলা ও বাঁকুড়ার শালতোড়ায়। এই দুই স্থানে উল্লেখিত রয়েছে দাদার অনুগামীরা পোস্টার দিয়েছে। আরো অন্য জেলাগুলিতেও এইভাবে পোস্টার পড়েছে।
পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী দুপুরে রামনগরে আর এস ময়দানে সমবায়ের ব্যানারে সভা করবেন। সেই কারণে চারিদিক জুড়ে পোস্টার। আর অপরদিকে পাল্লা দিয়ে রয়েছে তৃণমূল নেতা অখিল গিরি মুখ্যমন্ত্রীর ছবি সহ পোস্টার দিয়েছেন। রামনগর জুড়ে চলছে পোস্টারের দ্বন্দ।
পরিবহনমন্ত্ৰীর কয়েকটি মন্তব্য ঘিরে চলছে জল্পনা। তিনি বলেছেন," তিনি সমবায় ব্যাঙ্কের পদে তিনি মনোনীত নন, সব জায়গাতেই নির্বাচিত।" জনগনের ইচ্ছাতেই তিনি আছেন।

No comments:
Post a Comment