টিএনই ডেস্কঃ এত দুঃসময়ের মধ্যেও অনেক জায়গায় থেকে আমরা পাচ্ছি বেশ ছোট্ট ছোট্ট খুশির খবর। দেওল পরিবারে খুশির খবরে মেতে উঠলেন ধর্মেন্দ্র-হেমা।
মা হলেন ধর্মেন্দ্র-হেমা ছোট কন্যা অহনা দেওল বহরা। ২৬শে নভেম্বর যমজ সন্তানের জন্ম দেন তিনি, উচ্ছ্বাসিত ধর্মেন্দ্র হেমা মালিনী।
ইনস্টাগ্রাম স্টরি তে চারিদিকে আনন্দের ছোঁয়া ছড়িয়ে পড়েছে। অহনা তার একটি নোট এর মাধ্যমে লিখেছেন আমাদের যমজ মেয়ে অ্যাস্ট্রাইয়া ও অ্যাডিয়ার আগমনে ভীষণ খুশি আমরা। ২৬ শে নভেম্বর ২০২০ আমি অহনা এবং বৈভব বোহরা গর্বিত বাবা মা হতে পেরে।দাদা ডারিয়ান বোহরাও উৎসাহিত হয়েছে। ঠাকুমা-ঠাকুরদা হয়েছেন পুষ্পা ও বিপিন বোহরা, দিদা দাদু হেমামালিনী ও ধর্মেন্দ্র দেওল।
২০১৪ সালে দিল্লির ব্যবসায়ী বৈভব বোহরার সঙ্গে বিয়ে হয় অহনার। ২০১৫ সালের মা হন অহনা। কোল আলো করে আসে পুত্র ডারিন। দিদি এষা, মা বাবার পদচিহ্ন অনুসরণ করে অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার করলেও গ্ল্যামার দুনিয়া থেকে নিজেকে সরিয়ে রেখেছেন অহনা। তবে হেমা মালিনীর মত ডান্সে বিশেষ পারদর্শী অহনা।
দিদা হওয়ার পর স্পটবয়কে দেওয়া ইন্টারভিউতে অভিনেত্রী হেমা মালিনী জানিয়েছেন যখন দেখি তিনি জানতে পেরেছেন অহনা মা হতে চলেছেন তখন থেকে একটা চাপা উত্তেজনা আর শঙ্কা কাজ করেছে ইতিমধ্যে তিনি শুধুমাত্র নিজের বাড়ি থেকে অহনার বাড়ি যাতায়াত করতেন এছাড়া তিনি কোথাও যাননি এখন তিন সন্তানের সঙ্গে সময় কাটাতে পারবেন , তাদের খেয়াল রাখতে পারবেন বলে জানিয়েছেন। অহনার শ্বশুরবাড়ি ও তার বাড়ির কাছে বলে জানান অভিনেত্রী।
অন্যদিকে ধর্মেন্দ্রর প্রতিক্রিয়া জিজ্ঞাসা করতেই অভিনেতা উচ্ছ্বসিত হয়ে জানান, আমাদের ফুলের বাগান বড় হচ্ছে। এষার ২টি মেয়ে এবং অহনার তিন সন্তান। আমার এর থেকে বেশি কিছু চাওয়ার নেই।
No comments:
Post a Comment