টিএনই ডেক্স : কিছুদিন পর ২০২১-এর বিধানসভা ভোট আসতে চলেছে। তার মধ্যে শাসকদলের মাঝে দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও মঙ্গলকোটের বিধায়ক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এদের নাম উঠে আসে। মঙ্গলকোটের বিধায়ক পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে তিনি বীরভূমের জেলা সভাপতি অধীনে কাজ করবেন না।
সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ক্ষোভ প্রকাশ করলেন,"দল বললে কাজ করতেই হবে। তাহলে আমাকে মঙ্গলকোটে কাজ করার পূর্ণ স্বাধীনতা দিতে হবে। আমি অনুব্রত মণ্ডলের অনুগত হয়ে কাজ করতে প্রস্তুত নই। এটা আমি পরিষ্কার বলে দিলাম। আমি ওর মেজাজ চিনি। জানি। গত নির্বাচনেও তারা কী করেছে সকলে জানে। সংবাদমাধ্যম জানে। আমি মঙ্গলকোটে গেলে স্বাধীনভাবে কাজ করব। উনি বড় খেলোয়াড়। ওনার কথা আমি কী বলব? আমি ওই পর্যায়ের খেলোয়াড় নই। মারামারি করতে চাই না। কেউ করুক তাও চাই না। এভাবে আমি মঙ্গলকোটে হাত পোড়াতে যেতে পারব না।” বিরোধীরা বারবার অভিযোগ তুলেছে নানা বিষয়ে। সেই সকল অভিযোগে শিলমোহর দেওয়া হচ্ছে।
দলে চিড় ধরার কারণও তিনি। মঙ্গলকোটের বিধায়ক সিদ্দিকুল্লাহর বলেছেন,"বিজেপির লোকেরা আমাকে খবর দিচ্ছে সাহেব নিরুপায় হয়ে বিজেপিতে গিয়েছি। আমরা আসলে বিজেপি না।" এমনকি মিথ্যে মামলায় যুক্ত করার অভিযোগ ওঠে।
No comments:
Post a Comment